1. abdullahamtali@gmail.com : আব্দুল্লাহ আল নোমান : আব্দুল্লাহ আল নোমান
  2. abdussalam190191@gmail.com : মোঃ আব্দুস ছালাম : মোঃ আব্দুস ছালাম
  3. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  4. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  5. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  6. ekhlasur831@gmail.com : মোঃ ইখলাছুর রহমান : মোঃ ইখলাছুর রহমান
  7. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  8. jahidulislam320985@gamil.com : জাহিদুল ইসলাম : জাহিদুল ইসলাম
  9. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  10. khonjoy618@gmail.com : আলামিন ভূঁইয়া : আলামিন ভূঁইয়া
  11. litonmh262@gmail.com : liton Mahmud : liton Mahmud
  12. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  13. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  14. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  15. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  16. spbijoy441@gmail.com : Poresh Chandro Bormon : Poresh Chandro Bormon
  17. zeebon.office@gmail.com : Riaz Islam Jibon : Riaz Islam Jibon
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গ্লোবাল ইমাম মুয়াজ্জিন মুসুল্লি চ্যারিটি ফাউন্ডেশনের সম্মাননা স্মারক পেলেন মোস্তফা কামাল মাহ্দী শতবর্ষের সরকারি সা’দত কলেজে হিসাববিজ্ঞান বিভাগের ৫০ বছরের ঐতিহ্য ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহতের দাবি ধামরাইয়ে বরাদ্দকৃত সেতু নির্ধারিত স্থানে নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন উজিরপুরের সড়কের ৮ কিলোমিটার সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থী ইসরাফিলকে সমর্থন করায় পোশাকশ্রমিককে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ আমতলীতে ইয়াবা গাঁজাসহ নারী ও কিশোর আটক আমতলীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন শিমুলিয়া ভূমি অফিসে বহিরাগতদের দাপট, উঠছে ঘুষ-অনিয়মের অভিযোগ গৌরনদীতে তারেক রহমানের ঘোষিত পরিচ্ছন্নতা অভিযানে টরকী বন্দরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

রায়পুরা ১২০ কেজি গাঁজা ও ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার ২

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ১২৫ বার পড়া হয়েছে

অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ
নরসিংদীর রায়পুরা উপজেলায় অভিযান চালিয়ে ১২০ কেজি গাঁজা এবং ১৩০ বোতল ফেন্সিডিলসহ শফিকুল ইসলাম ও মসিউর আলম নামে দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়।

রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাহমুদাবাদ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

সোমবার দুপুরে নরসিংদী পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় পুলিশ সুপার মো: আব্দুল হান্নান।
গ্রেপ্তারকৃত শফিকুল ইসলাম (৩৫) হবিগঞ্জ জেলার মাধবপুর থানার সোয়াবই পূর্বপাড়া এলাকার আবু তাহেরের ছেলে এবং মসিউর আলম (২২) একই থানার গন্ধবপুর এলাকার শহনুর রহমানের ছেলে।

নরসিংদী পুলিশ সুপার মো. আব্দুল হান্নান গনমাধ্যম কে জানান, নরসিংদীর রায়পুরায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালে গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে আমরা সংবাদ পেয়ে ব্রাহ্মনবাড়িয়া জেলা থেকে ঢাকা- সিলেট মহাসড়ক হয়ে একটি পিকআপে করে বিপুল পরিমান অবৈধ মাদকের চালান নরসিংদীর দিকে আসছে।

পরে ভৈরব-রায়পুরা ব্রীজের সাথে মাহমুদাবাদ (মান্দবাজ) এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের উপর চেক পোষ্ট পরিচালনায় নামে জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম।

এসময় ভৈরবের দিক থেকে মুরগীর খাদ্যের বস্তা বোঝাই কালো রংয়ের একটি ডিআই পিকআপ গাড়ী চেক পোষ্টের কাছাকাছি এসে পুলিশের উপস্থিতি টের পেয়ে উল্টো ঘুরিয়ে ভৈরব অভিমুখে পালানোর চেষ্টা করে।

এসময় পুলিশ পিকআপটিসহ এর ভিতরে থাকা শফিকুল ইসলাম ও মসিউর আলমকে গ্রেপ্তার করে। পরে পিকআপে তল্লাশি চালিয়ে খাদ্যের বস্তার নিচ থেকে ১শত ২০ কেজি গাঁজা ১ শত ৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।পিকআপসহ যার আনুমানিক মূল্য ৪০ লাখ ৯০ হাজার টাকা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD