1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দুর্নীতি দমন কমিশন গঠনের প্রক্রিয়া শুরু আদ-দ্বীনে ৬ শিশুর মৃত্যু: অ্যাটর্নি জেনারেলের কাছে আইনি পরামর্শ নিচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় আত্মস্বীকৃত অপরাধীর বিচারে বিলম্ব মানে অন্যায়ের পক্ষ নেওয়া: জামায়াত আমির গৌরনদীতে ঝড়ে, ঘরের উপর গাছ পড়ে নিহত-১ ধামরাইয়ে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সাভারের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব হাজী কফিল উদ্দিন আর নেই জঙ্গল ছলিমপুরের বাসিন্দাদের এখনই উচ্ছেদ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী নেইমারের ইনজুরি নিয়ে নতুন তথ্য দিলেন কোচ আনচেলত্তি বগুড়ায় ঈদের ছুটিতে সড়ক দুর্ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীসহ নিহত ১০ চকরিয়ায় প্রেমিক-প্রেমিকাকে পেটানোর ঘটনায় এসআই আরকান প্রত্যাহার

মুন্সীগঞ্জে বেড়িবাঁধের মাটি কেটে বিক্রির অভিযোগ

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ১০১ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার হাসাইল পদ্মা পাড়ে চলছে বেড়িবাঁধের কাজ। সেখান থেকে মাটি কেটে বিক্রির অভিযোগ উঠেছে।

স্থানীয়রা বলছে, এই মাটি গুলো বাঁধের নিচে ফেলে দিলে বাঁধ শক্তিশালী থাকতো কিন্তু সেই মাটি বিক্রি করা হচ্ছে। যেটা দেখার কেউ নাই!

জানাযায়, উপজেলার হাসাইল মাছ বাজারের পশ্চিম পার্শ্বে পদ্মা নদীতে বাঁধ নির্মাণের কাজ করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। বাঁধের কাজ এখনো চলমান। বেড়িবাঁধের জন্য একপাশে সিসি ব্লক নির্মাণ করা হচ্ছে এবং বাঁধ নির্মাণে সেইসব সিসি ব্লক বসানো হচ্ছে। ব্লক বসানোর জন্য যে মাটি গুলো কেটে সরানো হয়েছে সেই মাটি গুলো বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বেড়িবাঁধের কাজ পরিচালনার সংশ্লিষ্টদের সাথে কথা বলতে গেলে স্থানীয় সোহেল বেপারী নামের এক ব্যক্তি বলেন, আপনারা তাদেরকে কোনো প্রশ্ন করবেন না, যা জানার আমাকে জিজ্ঞেস করুন। গোরস্থানে ৫০০ গাড়ির মত মাটি দেয়া হয়েছে, গাড়ি প্রতি ১হাজার করে নেয়া হয়েছে। এই টাকা কে নিয়েছে? জানতে চাইলে তিনি সঠিক উত্তর দিতে পারেননি। এছাড়াও তিনি বলেন, আমার ভাই বিএনপি সভাপতি আপনারা যা পারেন করেন, ওসি আসবো বা*ল।

মুন্সীগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. তাওহীদুল ইসলাম বলেন, মাটি বিক্রি করার সুযোগ নেই। আমি বিষয়টি জানতাম না, খোঁজ নিয়ে দেখতেছি। সত্যতা পেলে ব্যবস্থা নেয়া হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD