1. abdullahamtali@gmail.com : আব্দুল্লাহ আল নোমান : আব্দুল্লাহ আল নোমান
  2. abdussalam190191@gmail.com : মোঃ আব্দুস ছালাম : মোঃ আব্দুস ছালাম
  3. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  4. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  5. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  6. ekhlasur831@gmail.com : মোঃ ইখলাছুর রহমান : মোঃ ইখলাছুর রহমান
  7. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  8. jahidulislam320985@gamil.com : জাহিদুল ইসলাম : জাহিদুল ইসলাম
  9. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  10. khonjoy618@gmail.com : আলামিন ভূঁইয়া : আলামিন ভূঁইয়া
  11. litonmh262@gmail.com : liton Mahmud : liton Mahmud
  12. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  13. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  14. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  15. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  16. zeebon.office@gmail.com : Riaz Islam Jibon : Riaz Islam Jibon
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম :
গৌরনদীতে তারেক রহমানের ঘোষিত পরিচ্ছন্নতা অভিযানে টরকী বন্দরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান গৌরনদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল চালক নিহত আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার গৌরনদীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১ মাদক-সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে খাঞ্জাপুরে সামাজিক সংগঠনের উদ্যোগ গৌরনদীতে বিপুল পরিমাণ  ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ফয়সাল ও আজিজুল গ্রেফতার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: রাণীশংকৈলে ইয়াবা সেবনের অভিযোগে আটক ২ গৌরনদীতে ‘স্টুডেন্টস কমিউনিটি পুলিশিং’ সভা অপরাধ প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান ধামরাইয়ে পিস্তল ঠেকিয়ে নৈশপ্রহরীকে জিম্মি করে ১২ লাখ টাকার মালামাল লুট গৌরনদীর খাঞ্জাপুরে মোটর শোভাযাত্রায় মাদকবিরোধী সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষের অংশগ্রহণ

গাজীপুরে বেকারি দখলের অভিযোগ

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ১৫১ বার পড়া হয়েছে

উৎপল রক্ষিত, গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুর মহানগরের ভূরুলিয়া এলাকায় বেকারি পণ্য তৈরির একটি কারখানা দখল ও মামলা দিয়ে হয়রানির করার অভিযোগ উঠেছে। শনিবার দুপুরে গাজীপুর প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ অভিযোগ করেছেন কারখানাটির উদ্যোক্তা মোঃ শাহজালাল।

সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে শাহজালাল অভিযোগ করেন, গত ২০২২ সালের এপ্রিল মাসে শাহজালাল ঢাকার উত্তরা ধরি পাড়া এলাকায় সেভেন ডেইজ নামক একটি ব্যাকারি ওই এলাকার জাকারিয়া আলম ওরফে মামুনের কাছ থেকে ভাড়া নেন। পাঁচ বছরের চুক্তিতে ওই সময় সেভেন ডেইজ নামক ব্র্যান্ডের জন্য মাসিক ৩৫ হাজার টাকা ও বাড়ি ভাড়ার জন্য মাসিক ৩৫ হাজার টাকায় চুক্তিবদ্ধ হন। অগ্রিম জামানত বাবদও তিনি চার লক্ষ টাকা প্রদান করেন। পরে তিনি মেশিনারিজ ও আসবাবপত্র কিনে প্রায় ২৫ লক্ষ টাকা বিনিয়োগ করে উৎপাদন কার্যক্রম শুরু করেন। কিন্তু বছর খানেক পর জমির মালিক জমি বিক্রি করে দিলে কারখানাটি বন্ধ হয়ে যায়। পরে তিনি উত্তরা থেকে গাজীপুর মহানগরের ভূরুলিয়ার মাঝিরখলায় এসে ভাই ভাই নামে একটি বেকারি (ফ্যাক্টরী) ভাড়া ভাড়া নিয়ে সেভেন ডেইজ ব্র্যান্ডেই উৎপাদন শুরু করেন।

কিন্তু জাকারিয়া এতে বাধ সাধে ও তার নামে (জাকারিয়া ) চুক্তিপত্র করতে বাধ্য করে।

এ সময় শাহজালালকে ব্রান্ড ব্যবহার করার একটি চুক্তিপত্র করে দেওয়ারর প্রতিশ্রুতি দেয়। কিন্তু তা না দিয়ে গত বছরের ২৮ জানুয়ারি শাহজালাল ব্যক্তিগত কাজে গ্রামের বাড়ি চাঁদপুরে গেলে জাকারিয়া ও তার ভগ্নিপতি মোশারফ হোসেন দলবল নিয়ে কারখানাটি দখল করে নেয় । শাহজালালের নামে নামে জাকারিয়া বিভিন্ন থানায় মামলা দিয়ে হয়রানি ও নানা হুমকি দিতে থাকে।

তিনি প্রতারণার শিকার হয়েছেন দাবি করে সংবাদ সম্মেলনে শাহজালাল আরও বলেন, প্রতিকার চেয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয় এবং জেলা প্রশাসক কার্যালয় সহ বিভিন্ন স্থানে অভিযোগ দাখিল করি। সেসব দপ্তর থেকে জাকারিয়াকে হাজির হওয়ার নির্দেশ দিলেও সে সাড়া দেয়নি।

এ বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত-পূর্বক দায়ীদের বিরুদ্ধে শাস্তির দাবি করেন তিনি।

এ ব্যাপারে সংবাদ সম্মেলন থেকে অভিযুক্ত জাকারিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি পরে কথা বলবেন বলে পরবর্তীতে আর মোবাইল ফোন রিসিভ করেননি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD