1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম :
গৌরনদীতে উদ্বুদ্ধকরণ সভা ও পরিচ্ছন্ন অভিযান আশুলিয়ার সড়কে ব্যাটারিচালিত রিকশার দৌরাত্ম্য, বাড়ছে যানজট ও দুর্ঘটনার শঙ্কা বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি ধামরাইয়ে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে জরিমানা কয়রায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরন কিশোরগঞ্জে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ২ গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ক্ষমতার অপব্যবহার না করতে দলীয় নেতা-কর্মীদের সতর্ক করলেন তথ্যমন্ত্রী ‎গৌরনদীতে তথ্য ও সম্প্রচারমন্ত্রীর উপস্থিতিতে বৃক্ষমেলা উদ্বোধন, বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে চারা-ক্রীড়া সামগ্রী বিতরণ” ধামরাইয়ে গোসল করতে গিয়ে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু বন্যাদুর্গত মানুষের পাশে ছারছীনা দরবার শরীফ, চট্টগ্রাম ও কক্সবাজারে ত্রাণ বিতরণ

গাজীপুরে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ১৩০ বার পড়া হয়েছে

ইউনুস আলী, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুর প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক ও দৈনিক যুগান্তরের কালীগঞ্জ প্রতিনিধি আব্দুল গাফফারের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে গাজীপুর প্রেসক্লাবের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। হামলার দ্রুত বিচার ও সাংবাদিকদের নিরাপত্তার দাবিতে এই কর্মসূচি পালন করেন গাজীপুরের সাংবাদিক সমাজ।

সোমবার (১৭ মার্চ) দুপুর ১২টায় গাজীপুর প্রেসক্লাব চত্বরে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান টিটু। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শাহ শামসুল হক রিপন।

মানববন্ধনে বক্তব্য রাখেন গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি এইচ এম দেলোয়ার হোসেন, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ রেজাউল বারী বাবুল, একাত্তর টিভি ও মানবজমিনের স্টাফ রিপোর্টার ইকবাল আহমেদ সরকার, প্রেসক্লাবের সাবেক সভাপতি মুজিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সিনিয়র সাংবাদিক আলমগীর হোসেন, খোরশেদ আলমসহ বিশিষ্ট সাংবাদিক নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তারা বলেন, “একজন সংবাদকর্মীর ওপর সন্ত্রাসী হামলা শুধু একজন ব্যক্তির ওপর আক্রমণ নয়, এটি স্বাধীন গণমাধ্যমের কণ্ঠ রুদ্ধ করার চেষ্টা। দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, নইলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

এ সময় সাংবাদিক নেতারা তিন দিনের আলটিমেটাম ঘোষণা করেন এবং দাবি করেন, যদি দোষীদের গ্রেপ্তার ও শাস্তির ব্যবস্থা না করা হয়, তাহলে আরও বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে।

গতকাল (১৬ মার্চ) রবিবার রাতে কালীগঞ্জে সংবাদ সংগ্রহ করে বাড়ি ফেরার সময় একদল সন্ত্রাসী পরিকল্পিতভাবে আব্দুল গাফফারের ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন এবং বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ওসি মোঃ আলা উদ্দিন জানান, “হামলার সঙ্গে জড়িত একজনকে পুলিশ ইতোমধ্যে গ্রেপ্তার করেছে। এছাড়া অন্য হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। কেউ আইনের ঊর্ধ্বে নয়, জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।

সাংবাদিক সমাজ প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “যদি দ্রুত বিচার নিশ্চিত করা না হয়, তাহলে জাতীয় পর্যায়ে সাংবাদিক সমাজকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলন করা হবে।

সাংবাদিকদের এ ধরনের হামলা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হওয়ার আহ্বান জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি শেষ হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD