1. abdullahamtali@gmail.com : আব্দুল্লাহ আল নোমান : আব্দুল্লাহ আল নোমান
  2. abdussalam190191@gmail.com : মোঃ আব্দুস ছালাম : মোঃ আব্দুস ছালাম
  3. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  4. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  5. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  6. ekhlasur831@gmail.com : মোঃ ইখলাছুর রহমান : মোঃ ইখলাছুর রহমান
  7. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  8. jahidulislam320985@gamil.com : জাহিদুল ইসলাম : জাহিদুল ইসলাম
  9. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  10. khonjoy618@gmail.com : আলামিন ভূঁইয়া : আলামিন ভূঁইয়া
  11. litonmh262@gmail.com : liton Mahmud : liton Mahmud
  12. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  13. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  14. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  15. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  16. spbijoy441@gmail.com : Poresh Chandro Bormon : Poresh Chandro Bormon
  17. zeebon.office@gmail.com : Riaz Islam Jibon : Riaz Islam Jibon
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম :
গৌরনদীর বার্থী ইউনিয়নের ২নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী খালেক তালুকদার আদুর দোয়া ও সমর্থন কামনা গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজে নবীন বরণ গৌরনদীতে এসিল্যান্ড মোঃ মেহেদী হাসান’র সহায়তায় দুই ভিক্ষুক পেলেন দোকানের জায়গা ভূমি সেবার শুদ্ধতাই কমাতে পারে সামাজিক বিরোধ বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয়। – জহির উদ্দিন স্বপন জ্বালানি তেলের দাম কমানোর সুযোগ থাকলে পুনরায় কমানো হবে: প্রতিমন্ত্রী কয়রায় শিশু সুরক্ষা ও টেকসই উন্নয়নে ‘ফেইথ ইন অ্যাকশনের প্রকল্পের সমাপনী ও দায়িত্ব হস্তান্তর ধামরাইয়ে প্রেমিকার বাড়িতে প্রেমিকের ঝুলন্ত লাশ উদ্ধার, মা-মেয়ে আটক আশুলিয়ায় প্রীতি গ্রুপের সামনে শ্রমিকদের মানববন্ধন, ক্ষতিপূরণ ও পাওনা পরিশোধের দাবি গৌরনদীতে ১ নম্বর ওয়ার্ডে জনপ্রিয়তার শীর্ষে মেম্বার পদপ্রার্থী রুহুল আমিন

কারখানা বন্ধের প্রতিবাদে গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, চরম ভোগান্তি

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ১২১ বার পড়া হয়েছে

উৎপল রক্ষিত, গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুর মহানগরীর বাসন থানাধীন ভোগড়া এলাকায় একটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার প্রতিবাদে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করে। এতে ব্যস্ত ওই মহাসড়কে প্রায় দুই ঘন্টা যান চলাচল বন্ধ হয়ে থাকে। এতে দীর্ঘ যানজটে আটকে যাত্রীরা চরম ভোগান্তির শিকার হন।

শনিবার (২২ মার্চ) সকাল ৮টার দিকে জায়ান্ট নীট ফ্যাশন লিমিটেড নামের ওই কারখানার শ্রমিকরা এ বিক্ষোভ শুরু করেন। কারখানা কর্তৃপক্ষ বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী সার্বিক নিরাপত্তা, কারখানার সম্পত্তি এবং জানমালের নিরাপত্তার স্বার্থে ফ্যাক্টরি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে।

পুলিশ ও শ্রমিক সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার শ্রমিকরা ঈদ বোনাস এবং ঈদের ছুটি বাড়ানোসহ বেশ কয়েকটি দাবি নিয়ে আন্দোলন করে। এ সময় তারা কারখানায় হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর চালায় এবং কারখানার কয়েকজন কর্মকর্তাকে মারধোর করে মারাত্মক আহত করে। এ ঘটনার প্রেক্ষিতে মালিকপক্ষ শুক্রবার কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন।

কারখানা বন্ধ ঘোষণার খবর শুনে শনিবার সকাল ৮টার দিকে শ্রমিকরা প্রথমে চৌরাস্তা-জয়দেবপুর রোড অবরোধ করেন। এ সময় তারা কয়েকটি কারখানায় গিয়ে কর্তৃপক্ষকে ছুটি দিতে বাধ্য করে। পরে তারা মিছিল নিয়ে ভোগড়া বাইপাসের দিকে অগ্রসর হয়ে আশপাশের বেশ কয়েকটি কারখানাও ছুটি ঘোষণা করতে বাধ্য করে। শ্রমিকদের একটি বড় অংশ বর্ষা সিনেমা হলের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে।

খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। দীর্ঘ দুই ঘণ্টা পর, সকাল ১০টার দিকে সেনাবাহিনীর সদস্য ও শিল্প পুলিশের হস্তক্ষেপে শ্রমিকরা অবরোধ তুলে নিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

উল্লেখ্য ,গত ২০ মার্চ ওই কারখানার শ্রমিকরা ঈদ বোনাস না দেওয়া এবং ১০ দিনের ঈদের ছুটির দাবিতে কর্মবিরতি পালন করেন। দাবি আদায়ে তারা উত্তেজিত হয়ে কারখানার চারজন কর্মকর্তাকে মারধোর করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যৌথবাহিনী চারজন শ্রমিককে আটক করলেও পরবর্তীতে ছেড়ে দেওয়া হয়।

গাজীপুর শিল্প পুলিশ-২ এর এএসপি ওয়াহিদুজ্জামান রাজু জানান, কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকরা আজকে অবরোধ কর্মসূচি পালন করে। শ্রমিকদের আন্দোলনের মুখে আট দশটি গার্মেন্টস কারখানা কর্তৃপক্ষ আজকের জন্য ছুটি ঘোষণা করতে বাধ্য হয়।

তিনি আরো জানান, কারখানাটির মালিক বি জি এম ই এ এর সাবেক সভাপতি ফারুক হোসেন। তিনি বর্তমানে দেশের বাইরে থাকায় ওনার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে আমরা কারখানার ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে সমস্যা সমাধানের চেষ্টা চালাচ্ছি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD