1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দুর্নীতি দমন কমিশন গঠনের প্রক্রিয়া শুরু আদ-দ্বীনে ৬ শিশুর মৃত্যু: অ্যাটর্নি জেনারেলের কাছে আইনি পরামর্শ নিচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় আত্মস্বীকৃত অপরাধীর বিচারে বিলম্ব মানে অন্যায়ের পক্ষ নেওয়া: জামায়াত আমির গৌরনদীতে ঝড়ে, ঘরের উপর গাছ পড়ে নিহত-১ ধামরাইয়ে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সাভারের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব হাজী কফিল উদ্দিন আর নেই জঙ্গল ছলিমপুরের বাসিন্দাদের এখনই উচ্ছেদ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী নেইমারের ইনজুরি নিয়ে নতুন তথ্য দিলেন কোচ আনচেলত্তি বগুড়ায় ঈদের ছুটিতে সড়ক দুর্ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীসহ নিহত ১০ চকরিয়ায় প্রেমিক-প্রেমিকাকে পেটানোর ঘটনায় এসআই আরকান প্রত্যাহার

ধামরাই ঈদুল ফিতর উপলক্ষে দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ১২৯ বার পড়া হয়েছে

সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা) : ঢাকার ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের প্রায় আড়াইহাজার সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন কুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট সমাজসেবক মো. সোলাইমান ইসলাম।

শনিবার (২৯ মার্চ) সকাল ১১টার সময় কুল্লা ইউনিয়নের পাল্লী এলাকায় মাহী ব্রিকসের সামনে আড়াইহাজার পরিবারের মাঝে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।এসময় সোলায়মান ইসলাম বলেন, কুল্লা ইউনিয়ন বাসীর জন্য বিগত দিনেও আমি আমার সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষেদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।

ঈদে আমার বাড়িতে বাজার করার আগে আমি ইউনিয়নের সুবিধাবঞ্চিত মানুষের জন্য বাজার করার চেষ্টা করি। আমি দি একমি ল্যাবরেটরিজ লিঃ এর মালিক মিজানুর রহমান সিনহা স্যারের আদর্শ ধারণ করে চলি। আপনারা সবাই আমার পরিবার ও সিনহা স্যারের পরিবারের জন্য দোয়া করবেন। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

প্রতিটি প্যাকেট ঈদ সামগ্রীতে ছিলো আলু, পেয়াজ, পোলার চাউল, সেমাই, চিনি, দুধ, তেল ও মসলা।ঈদ উপহার নিয়ে ফেরার পথে জরিনা বেগম বলেন, আমার পোলাপান নাই শরীর টা কয়দিন ধইরা খারাপ কামে যাইয়া পারিনা। এই খাওন গুলা পাওনে আমার এখন ঈদের আনন্দ লাগতাছে।সুমন নামে এক যুবক বলেন, উৎপাদন না থাকায় কারখানা বন্ধ হওয়ায় আমার চাকরি চলে গেছে। এমন মুহুর্তে এই উপহারে আমার অনেক উপকার হলো।

এসময় উপস্থিত ছিলেন, রোয়াইল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ ওয়াসিম মোল্লা, অবঃ সেনা সদস্য মোঃ মাহাবুব, কুল্লা ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী মোঃ বাবুল হোসেন প্রমুখ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD