1. abdullahamtali@gmail.com : আব্দুল্লাহ আল নোমান : আব্দুল্লাহ আল নোমান
  2. abdussalam190191@gmail.com : মোঃ আব্দুস ছালাম : মোঃ আব্দুস ছালাম
  3. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  4. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  5. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  6. ekhlasur831@gmail.com : মোঃ ইখলাছুর রহমান : মোঃ ইখলাছুর রহমান
  7. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  8. jahidulislam320985@gamil.com : জাহিদুল ইসলাম : জাহিদুল ইসলাম
  9. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  10. khonjoy618@gmail.com : আলামিন ভূঁইয়া : আলামিন ভূঁইয়া
  11. litonmh262@gmail.com : liton Mahmud : liton Mahmud
  12. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  13. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  14. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  15. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  16. zeebon.office@gmail.com : Riaz Islam Jibon : Riaz Islam Jibon
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গৌরনদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল চালক নিহত আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার গৌরনদীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১ মাদক-সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে খাঞ্জাপুরে সামাজিক সংগঠনের উদ্যোগ গৌরনদীতে বিপুল পরিমাণ  ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ফয়সাল ও আজিজুল গ্রেফতার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: রাণীশংকৈলে ইয়াবা সেবনের অভিযোগে আটক ২ গৌরনদীতে ‘স্টুডেন্টস কমিউনিটি পুলিশিং’ সভা অপরাধ প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান ধামরাইয়ে পিস্তল ঠেকিয়ে নৈশপ্রহরীকে জিম্মি করে ১২ লাখ টাকার মালামাল লুট গৌরনদীর খাঞ্জাপুরে মোটর শোভাযাত্রায় মাদকবিরোধী সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষের অংশগ্রহণ গৌরনদীতে শিক্ষার্থীদের মাঝে দেশীয় ফলজ গাছের চারা বিতরণ

ডেমরায় “মাটি” সামাজিক সংগঠনের উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ কর্মসূচি 

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : সোমবার, ৩১ মার্চ, ২০২৫
  • ১৫৪ বার পড়া হয়েছে

আর্ত মানবতার সেবায় “ঈদ আনন্দ হোক সবার”  এই প্রতিপাদ্যকে ধারণ করে “মাটি” সামাজিক সংগঠনের উদ্যোগে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সমাজের  সুবিধা বঞ্চিত ও  অসহায়  মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী ও বস্ত্র বিতরণের এই কর্মসূচি পালন করেছে।

শুক্রবার (২৮ মার্চ) ঢাকার ডেমরায় সারুলিয়ার লালশাহ মাজার এলাকায় অবস্থিত হাজী রহমত উল্লাহ স্কুল মাঠে  এই ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণের কর্মসূচি পালন করা হয়।

এসময়  সংগঠনটির সভাপতি রাহাত হোসেন ইমন বলেন, ২০২১ সালে একদল মানবতার ফেরিওয়ালার সমন্বয়ে প্রতিষ্ঠিত হয়। এরপর থেকেই সংগঠনের এই মহতি উদ্যোগের যাত্রা চলমান আছে। এবং শুরু থেকে এখন অব্দি সমাজের বিভিন্ন পযার্য়ের অবহেলিত মানুষের কল্যাণে সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে সেবাদান করে আসছে। তিনি আরো বলেন, আমরা বর্তমানে অনেক কর্মসূচির মধ্যে কিছু সেবা কিছু নিদৃষ্ট এলাকায় দিয়ে থাকি। তবে সকলের প্রেরণা ও সহযোগীতা পেলে আগামীতে সব ধরনের মানবিক কর্মসূচি নিয়ে দেশের সকল প্রান্তে অধিক সংখ্যক গরিব ও অসহায় মানুষের কাছে পৌঁছে দিতে পারবো আরও বড় পরিসরে।

মাটি সামাজিক সংগঠনের সাধারণ সম্পাদক ফেরদৌস হোসেন জানান, আমাদের সংগঠনের মূল স্লোগানই হলো “মানবতার ডাকে সবার আগে”। তাই এই কথাকে ধারণ করে সংগঠনের প্রতিটা কর্মীই আত্মনিবেদিত হয়ে কাজ করে। তিনি বলে আমরা শুরু থেকেই যেকোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগসহ সামাজিক ভাবে অসহায় মানুষের নানা প্রয়োজনে আমাদের সংগঠন কাজ করে আসছে। এবং আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি আমাদের এই সেবার ব্যাপ্তি আরো বাড়াতে। সেটা অসহায় মানুষ -সেবার খাত- এলাকার পরিধি সব ক্ষেত্রেই।

এই সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং বর্তমানে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন ইমরান খান বলেন, আমাদের এই মাটি সামাজিক সংগঠনের শুরুর দিকের রাস্তা এত সোজা ছিল না।  মানুষের কল্যাণে নিঃস্বার্থ ভাবে নিবেদিত হয়ে কাজ করা কিছু পরিচিত মুখ একত্রিত করে এই সংগঠন যাত্রা শুরু করাটা ছিল কঠিন। তারপরও আল্লাহর রহমতে নিজেদের ঐকান্তিক চেষ্টায় আমরা সফল হই। এরপর বিভিন্ন কার্যক্রম নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়াটা ছিল বেশ রোমাঞ্চকর। ফান্ড, অভিজ্ঞতা ও সাংগঠনিক তৎপরতাসহ সব কিছুর ঘাটতি নিয়েই আমরা যাত্রা শুরু করেছিলাম।  আল্লাহর ইচ্ছায় এখন আমরা নিজেদের সীমাবদ্ধতার মধ্যেও সবকিছু সহজ করতে পেরেছি। এখন আমরা সমাজের অনেকগুলো বিষয় নিয়ে নিয়মিত কাজ করে থাকি ।

তিনি আরও জানান, প্রধানত যে বিষয়গুলোর প্রতি আমাদের অধিক গুরুত্ব থাকে যেমন, বিনামূল্যে কাফনের কাপড় দান, ঈদের সময় গরিব অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ, যেকোনো প্রাকৃতিক দুর্যোগের সময় প্রয়োজনীয় ত্রান সামগ্রী বিতরণ, অসহায গর্ভবতী মহিলাসহ গরীব রোগীদের চিকিৎসা সেবা, গরীব ছাত্র-ছাত্রীদের শিক্ষা সামগ্রী প্রদানসহ পরীক্ষার ফ্রমফিলাপে আর্থিক অনুদান এবং এলাকার বিভিন্ন কবরস্থানের রক্ষণাবেক্ষণের কাজেও সহযোগীতা করা হয়। এছাড়াও যেকোনো গরীব ও অসহায় মানুষ কোন প্রয়োজনে তাদের সংগঠনের কাছে সহযোগিতা চাইলে যাচাই-বাছাই করে সে বিষয়েও প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হয় ।

এ সময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মাটি সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আবুল কালাম আজাদসহ সংগঠনের সম্মানিত উপদেষ্টা এবং অতিথি হিসেবে ছিলেন অলিউর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের পূর্বের এবং বর্তমান কমিটির নেত্রবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ স্থানীয় এলাকাবাসী।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD