1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দুর্নীতি দমন কমিশন গঠনের প্রক্রিয়া শুরু আদ-দ্বীনে ৬ শিশুর মৃত্যু: অ্যাটর্নি জেনারেলের কাছে আইনি পরামর্শ নিচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় আত্মস্বীকৃত অপরাধীর বিচারে বিলম্ব মানে অন্যায়ের পক্ষ নেওয়া: জামায়াত আমির গৌরনদীতে ঝড়ে, ঘরের উপর গাছ পড়ে নিহত-১ ধামরাইয়ে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সাভারের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব হাজী কফিল উদ্দিন আর নেই জঙ্গল ছলিমপুরের বাসিন্দাদের এখনই উচ্ছেদ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী নেইমারের ইনজুরি নিয়ে নতুন তথ্য দিলেন কোচ আনচেলত্তি বগুড়ায় ঈদের ছুটিতে সড়ক দুর্ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীসহ নিহত ১০ চকরিয়ায় প্রেমিক-প্রেমিকাকে পেটানোর ঘটনায় এসআই আরকান প্রত্যাহার

ফিলিস্তিনিদের নির্বিচারে হত্যার প্রতিবাদে ধামরাই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ৯০ বার পড়া হয়েছে

সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা) : ফিলিস্তিনের গাজায় যুদ্ধ বিরতি চুক্তি ভঙ্গ করে ইসরায়েলি বর্বর আগ্রাসন ও নারকীয় হত্যাযজ্ঞের প্রতিবাদ এবং গাজার জনগণের প্রতি সংহতি জানাতে ঢাকার ধামরাইয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদী সমাবেশ করেছে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

এসময় শিক্ষার্থীদের সাথে সাধারণ জনগণ অংশ নেয়।সকাল ১১টার দিকে উপজেলার থানা রোড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে এসে জড়ো হয়ে প্রতিবাদ জানান তারা। পরে মিছিল নিয়ে ঢুলিভিটা হয়ে ধামরাই বাজারসহ পৌরসভার প্রধান সড়ক প্রদক্ষিণ করে।মিছিলে ’ইসরাইল নিপাত যাক’, ’আমার ভাই মরলো কেনো, জবাব চাই, জবাব চাই’, ’ইসরাইলি পণ্য, বয়কট, বয়কট’সহ বিভিন্ন স্লোগান দেন।

এছাড়া বিকেলে বিক্ষোভ মিছিল করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামি আন্দোলন বাংলাদেশ সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল।দ্য ন্যাশনাল এন্ড ইসলামিক ফোর্সেস ইন প্যালেস্টাইন এর ডাকা বিশ্বজুড়ে সর্বাত্মক অবরোধে সাড়া দিয়ে ধামরাই সরকারি বিশ্ববিদ্যালয়, ধামরাই সরকারি হার্ডিঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজ, আফাজ উদ্দিন স্কুল এন্ড কলেজ, কালামপুর ভালুম আতাউর রহমান খান স্কুল এন্ড কলেজসহ বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সকল ক্লাস ও পরীক্ষা অংশগ্রহণ করবে না বলে জানিয়েছেন।

এ সময় কর্মসূচীতে অংশগ্রহনকারীরা গণহত্যা বন্ধে দ্রুত যাতে জাতিসংঘ সহ সংশ্লিষ্টরা যাতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন সেই দাবি জানান।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD