1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
দুর্নীতি দমন কমিশন গঠনের প্রক্রিয়া শুরু আদ-দ্বীনে ৬ শিশুর মৃত্যু: অ্যাটর্নি জেনারেলের কাছে আইনি পরামর্শ নিচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় আত্মস্বীকৃত অপরাধীর বিচারে বিলম্ব মানে অন্যায়ের পক্ষ নেওয়া: জামায়াত আমির গৌরনদীতে ঝড়ে, ঘরের উপর গাছ পড়ে নিহত-১ ধামরাইয়ে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সাভারের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব হাজী কফিল উদ্দিন আর নেই জঙ্গল ছলিমপুরের বাসিন্দাদের এখনই উচ্ছেদ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী নেইমারের ইনজুরি নিয়ে নতুন তথ্য দিলেন কোচ আনচেলত্তি বগুড়ায় ঈদের ছুটিতে সড়ক দুর্ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীসহ নিহত ১০ চকরিয়ায় প্রেমিক-প্রেমিকাকে পেটানোর ঘটনায় এসআই আরকান প্রত্যাহার

ধামরাই স্বামীর বিরুদ্ধে যৌতুকের মিথ্যা মামলা, স্ত্রীকে জরিমানা

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ২৬৭ বার পড়া হয়েছে

সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা) : ঢাকার ধামরাইয়ে সাবেক স্বামীর বিরুদ্ধে যৌতুক দাবির মিথ্যা অভিযোগে মামলা করায় এক নারীকে সাজা দিয়েছেন আদালত। আদালত ওই নারীকে এক হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন।

মঙ্গলবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুনাইদ এই রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চত করেছেন ধামরাই আমলি আদালতের বেঞ্চ সহকারী মো. আবদুল্লাহ আল মামুন।আদালত সূত্রে জানা যায়, ২০২২ সালে ঢাকার ধামরাই উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের বড় নালাই গ্রামের বাসিন্দা নাছিমা আক্তার (৪৪) তার প্রাক্তন স্বামী এসএম গোলাম মোস্তফার (৬৭) বিরুদ্ধে যৌতুকের মামলা দায়ের করেন। পরে মামলার সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে আদালত মামলাটি মিথ্যা, ভিত্তিহীন এবং হয়রানিমূলক বলে রায় দেন।

রায়ে ওই নারীর সাবেক স্বামীকে বেকসুর খালাস দেওয়া হয়।মামলার নথি অনুযায়ী, ১৯৯০ সালে নাছিমা আক্তার ও এসএম গোলাম মোস্তফার বিয়ে হয়। তাদের সংসারে দুই ছেলে সন্তান জন্ম নেয়। পরে গোলাম মোস্তফা বিদেশ যান। সেখানে থাকা অবস্থায় দেশে স্ত্রীর নামে জমি কেনেন। তিনি দেশে ফিরে আসলেও বাড়িতে তাকে থাকতে দেয়া হয়নি। একপর্যায়ে স্ত্রী স্বামীর বিরুদ্ধে সিআর মামলা করেন, যা আদালত খারিজ করে। এরপর দলিল বাতিল সংক্রান্ত মামলা বিচারাধীন থাকা অবস্থায় স্বামী তাকে তালাক দেন। তালাকের পর নাছিমা আক্তার প্রাক্তন স্বামী গোলাম মোস্তফার বিরুদ্ধে যৌতুক দাবির মামলা দায়ের করেছিলেন।

ধামরাই আমলি আদালতের বেঞ্চ সহকারী মো. আবদুল্লাহ আল মামুন বলেন, মামলার সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে আদালতের কাছে মামলাটি মিথ্যা, ভিত্তিহীন এবং হয়রানিমূলক বলে প্রতিয়মান হওয়ায় আদালত ওই নারীর সাবেক স্বামীকে বেকসুর খালাস দিয়েছেন। এছাড়া বাদীকে শোকজ করে ফৌজদারি কার্যবিধির ২৫০ ধারায় এক হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এধরণের রায় সমাজে মিথ্যা মামলার বিরুদ্ধে সতর্কবার্তা হিসেবে কাজ করবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD