1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
দুর্নীতি দমন কমিশন গঠনের প্রক্রিয়া শুরু আদ-দ্বীনে ৬ শিশুর মৃত্যু: অ্যাটর্নি জেনারেলের কাছে আইনি পরামর্শ নিচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় আত্মস্বীকৃত অপরাধীর বিচারে বিলম্ব মানে অন্যায়ের পক্ষ নেওয়া: জামায়াত আমির গৌরনদীতে ঝড়ে, ঘরের উপর গাছ পড়ে নিহত-১ ধামরাইয়ে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সাভারের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব হাজী কফিল উদ্দিন আর নেই জঙ্গল ছলিমপুরের বাসিন্দাদের এখনই উচ্ছেদ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী নেইমারের ইনজুরি নিয়ে নতুন তথ্য দিলেন কোচ আনচেলত্তি বগুড়ায় ঈদের ছুটিতে সড়ক দুর্ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীসহ নিহত ১০ চকরিয়ায় প্রেমিক-প্রেমিকাকে পেটানোর ঘটনায় এসআই আরকান প্রত্যাহার

কালিয়াকৈরে পৌর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মেরাজ গ্রেফতার

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ৯৭ বার পড়া হয়েছে

ইউনুস আলী, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈর পৌর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মেরাজ মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। ৮ই এপ্রিল মঙ্গলবার রাত ১০ টার দিকে উপজেলার খাড়াজোরা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।অভিযান পরিচালনাকারী পুলিশ সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা পলাতক আসামি মেরাজ মিয়াকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করা হয়।

মেরাজ মিয়া ২০২৪ সালের ৫ আগস্ট কালিয়াকৈরে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র ও সাধারণ জনতার উপর হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামি। ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন।

গ্রেফতার মেরাজ মিয়া কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথান এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।

এ বিষয়ে কালিয়াকৈর থানার (উপ-পরিদর্শক) এস আই রাসেল আহমেদ জানান, আমরা অভিযান পরিচালনা করে এজাহারভুক্ত একজন পলাতক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD