1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র থানা আহ্বায়ক কমিটি অনুমোদন জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা আর্জেন্টিনার স্কাল ইন্টারন্যাশনালের আন্তর্জাতিক দূত হলেন ডালটন জহির ভাইরাল ভিডিও ঘিরে আশুলিয়ার ধামসোনায় চাঞ্চল্য, নিরপেক্ষ তদন্তের দাবি ঢাকায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক ফোরামের উপদেষ্টার ছেলের মৃত্যু গৌরনদীতে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ​জার্মানিতে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের ‘রক্তে জুলাই’: যুক্ত হচ্ছেন আসিফ মাহমুদ ও মোস্তফা সরয়ার ফারুকীসহ বিশিষ্টজনেরা আধুনিক নির্মাণ, হৃদয়ছোঁয়া গল্প ও দৃষ্টিনন্দন চিত্রায়ণে দর্শকদের মন জয় করতে আসছে NH Cinematic BD-এর নতুন আয়োজন মানিকছড়িতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন, সভাপতি পারদর্শী বড়ুয়া কয়রায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ওয়ার্ড ও ইউনিট দায়িত্বশীলদের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত

ধামরাই ৫০ লক্ষ টাকার চাষকৃত মাছ লুট, গ্রেফতার ৭

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ২৬৫ বার পড়া হয়েছে

সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা) : ঢাকার ধামরাইয়ে মব তৈরি করে জলমহাল থেকে আনুমানিক প্রায় ৫০ লক্ষ টাকার মাছ লুটের ঘটনা ঘটেছে।

এঘটনায় ধামরাই থানায় একটি মামলা হয়েছে এবং পলো, কারেন্ট জাল ও ঝাঁকি জালসহ ০৭ জনকে গ্রেফতার করেছে ধামরাই থানা পুলিশ।উপজেলার সুতিপাড়া ইউনিয়নের কৈলা বিলে এঘটনা ঘটেছে। মৎসচাষী নজরুল ইসলাম বাদী হয়ে ধামরাই থানায় একটি মামলা দায়ের করেছেন।

বুধবার (০৮ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার পুলিশ পরিদর্শক (ওসি) মনিরুল ইসলাম।আটকরা হলেন, মানিকগঞ্জ জেলার ঘিওর থানার শোলধরা এলাকার বাসিন্দা মিজানুর রহমান(২৫), সিদ্দিকুর রহমান(৭১), ফজর আলী(৫০), সাইদুল ইসলাম(৪২), ধামরাই থানার পাল্লী এলাকার সাখাওয়াত(৪৩), জলসীন এলাকার আব্দুল মতিন(৪৫), খাতরা এলাকার সাইফুদ্দিন(৩৫)।

মামলার এজাহার সুত্রে জানা যায়, মৎস ব্যবসায়ী নজরুল ইসলাম কৈলা বিল ইজারা নিয়ে মাছ চাষ করেন। হঠাৎ রবিবার ও মঙ্গলবার ধামরাই, মানিকগঞ্জ, সিঙ্গাইর থেকে আসা প্রায় ৩০০ মাছ শিকারি দলবদ্ধভাবে পলো, কারেন্ট জাল, ঝাঁকি জাল ও লাঠিসোটা নিয়ে নেমে পড়ে। জলমহালের ইজারাদাররা বাধা দেওয়ার চেষ্টা করলেও তারা মাছ শিকার করা বন্ধ করেনি। পরে ধামরাই থানায় এসে অভিযোগ দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ০৭ জনকে আটক করে।মৎসচাষী নজরুল ইসলাম জানান, ইজারা নিয়ে তিনি মাছ চাষ করেন।

কৈলা বিলে তার বিপুল পরিমান মাছ ছিলো। গত রবিবার ও মঙ্গলবার একেক দিনে প্রায় ৩০০ জন দলবদ্ধভাবে বিলের মাছ লুট করে। প্রথম দিন তিনি খবর পাননি। ২য় দিন মাছ লুটের খবর পেয়ে পুলিশকে জানান তিনি। এই ঘটনায় তার প্রায় ৫০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বকে তিনি দাবি করেন।এবিষয়ে ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম জানান, দলবদ্ধভাবে মাছ লুটের ঘটনায় মামলা হয়েছে, ০৭ জনকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD