1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দুর্নীতি দমন কমিশন গঠনের প্রক্রিয়া শুরু আদ-দ্বীনে ৬ শিশুর মৃত্যু: অ্যাটর্নি জেনারেলের কাছে আইনি পরামর্শ নিচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় আত্মস্বীকৃত অপরাধীর বিচারে বিলম্ব মানে অন্যায়ের পক্ষ নেওয়া: জামায়াত আমির গৌরনদীতে ঝড়ে, ঘরের উপর গাছ পড়ে নিহত-১ ধামরাইয়ে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সাভারের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব হাজী কফিল উদ্দিন আর নেই জঙ্গল ছলিমপুরের বাসিন্দাদের এখনই উচ্ছেদ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী নেইমারের ইনজুরি নিয়ে নতুন তথ্য দিলেন কোচ আনচেলত্তি বগুড়ায় ঈদের ছুটিতে সড়ক দুর্ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীসহ নিহত ১০ চকরিয়ায় প্রেমিক-প্রেমিকাকে পেটানোর ঘটনায় এসআই আরকান প্রত্যাহার

ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচনই আমাদের মূল লক্ষ্য : নির্বাচন কমিশনার

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ১২৮ বার পড়া হয়েছে

অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টার : নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচনই আমাদের মূল লক্ষ্য । রাজনৈতিক ঐক্যমত ও সরকারের সিদ্ধান্তে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে বলেও তিনি মন্তব্য করেছেন। আগামী ডিসেম্বরকে টার্গেট করেই আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। ভোটার লিস্ট হালনাগাদ শেষের দিকে ১১ এপ্রিল এর কাজ শেষ হবে।

একটি দলের নির্বাচনে অংশগ্রহণ সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত। অতিতের মতোই রাজনৈতিক দলের নিবন্ধন বিষয়ক কার্যক্রম চলবে। ব্যালট পেপারে কোন কোন মার্কা থাকবে সে বিষয়ে সিদ্ধান্তের সময় এখনো আসেনি। এবার পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটার বেশি দেখা যাচ্ছে।

বুধবার বিকালে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচী উপলক্ষে নরসিংদী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ইউনুচ আলী, পুলিশ সুপার আব্দুল হান্নান, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শাহীন আকন্দ, নরসিংদীর স্থানীয় সরকার উপপরিচালক মৌসুমি সরকার রাখীসহ জেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাচন কর্মকর্তা প্রমুখ।

পূর্বনির্ধারিত সফরসূচী অনুযায়ী জেলার বেলাব ও রায়পুরা উপজেলায় চলমান ভোটার নিবন্ধন কার্যক্রম পরিদর্শণ করেন নির্বাচন কমিশনার।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD