1. abdullahamtali@gmail.com : আব্দুল্লাহ আল নোমান : আব্দুল্লাহ আল নোমান
  2. abdussalam190191@gmail.com : মোঃ আব্দুস ছালাম : মোঃ আব্দুস ছালাম
  3. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  4. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  5. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  6. ekhlasur831@gmail.com : মোঃ ইখলাছুর রহমান : মোঃ ইখলাছুর রহমান
  7. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  8. jahidulislam320985@gamil.com : জাহিদুল ইসলাম : জাহিদুল ইসলাম
  9. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  10. khonjoy618@gmail.com : আলামিন ভূঁইয়া : আলামিন ভূঁইয়া
  11. litonmh262@gmail.com : liton Mahmud : liton Mahmud
  12. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  13. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  14. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  15. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  16. zeebon.office@gmail.com : Riaz Islam Jibon : Riaz Islam Jibon
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গৌরনদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল চালক নিহত আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার গৌরনদীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১ মাদক-সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে খাঞ্জাপুরে সামাজিক সংগঠনের উদ্যোগ গৌরনদীতে বিপুল পরিমাণ  ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ফয়সাল ও আজিজুল গ্রেফতার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: রাণীশংকৈলে ইয়াবা সেবনের অভিযোগে আটক ২ গৌরনদীতে ‘স্টুডেন্টস কমিউনিটি পুলিশিং’ সভা অপরাধ প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান ধামরাইয়ে পিস্তল ঠেকিয়ে নৈশপ্রহরীকে জিম্মি করে ১২ লাখ টাকার মালামাল লুট গৌরনদীর খাঞ্জাপুরে মোটর শোভাযাত্রায় মাদকবিরোধী সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষের অংশগ্রহণ গৌরনদীতে শিক্ষার্থীদের মাঝে দেশীয় ফলজ গাছের চারা বিতরণ

আশুলিয়ায় হত্যার পর নারীর লাশ পুড়িয়ে ফেলার চেষ্টা

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ৮৭ বার পড়া হয়েছে

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : সাভারের আশুলিয়ায় রোকসানা আক্তার (২৮) নামে এক নারী পোশাক কর্মীকে হত্যার পর লাশ পুড়িয়ে ফেলার চেষ্টা করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন নিহত ওই নারীর স্বামী।

রোববার (২০ এপ্রিল) ভোররাতে আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকার একটি বাড়িতে এই ঘটনা ঘটে।

নিহত রোকসানা আক্তার সাভারের আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকার কালাম মাতবরের বাড়িতে ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি তৈরি পোশাক কারখানায় কাজ করতেন বলে জানিয়েছে পুলিশ। তিনি শেরপুর জেলার আবদুর রশিদের মেয়ে।

পুলিশ জানায়, সাভার উপজেলার আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকায় রোকসানা আক্তার তার স্বামী মো. সোহাগকে নিয়ে কালাম মাতবরের ৫ তলা ভবনের নীচ তলার একটি কক্ষে ভাড়া থাকতেন। রোববার ভোর রাত সাড়ে ৪টার দিকে ওই ভবনের দ্বিতীয় তলার ভাড়াটিয়ারা নিচতলা থেকে ধোঁয়া ও কিছু একটা পুড়ে যাওয়ার গন্ধ পান।

পুলিশ আরও জানায়, বাসিন্দারা দরজা খুলে আগুন নেভায় এবং আশুলিয়া থানা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তোষকে মোড়ানো অবস্থায় রোকসানার মরদেহ উদ্ধার করে।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) ওমর ফারুক বলেন, রোকসানার স্বামী মাদকাসক্ত ছিলেন এবং তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। ধারণা করা হচ্ছে, দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে হত্যার পর লাশ পুড়িয়ে ফেলার চেষ্টা করেছিলেন স্বামী। মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে নিহত ব্যক্তির স্বামী পলাতক।

আশুলিয়া থানার পরিদর্শক (ওসি তদন্ত) কামাল হোসেন বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে এবং শরীরের কিছু অংশ আগুনে পুড়িয়েছে হত্যাকারী। নিহতের স্বামী ঘটনার পর থেকেই পলাতক রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD