1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দুর্নীতি দমন কমিশন গঠনের প্রক্রিয়া শুরু আদ-দ্বীনে ৬ শিশুর মৃত্যু: অ্যাটর্নি জেনারেলের কাছে আইনি পরামর্শ নিচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় আত্মস্বীকৃত অপরাধীর বিচারে বিলম্ব মানে অন্যায়ের পক্ষ নেওয়া: জামায়াত আমির গৌরনদীতে ঝড়ে, ঘরের উপর গাছ পড়ে নিহত-১ ধামরাইয়ে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সাভারের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব হাজী কফিল উদ্দিন আর নেই জঙ্গল ছলিমপুরের বাসিন্দাদের এখনই উচ্ছেদ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী নেইমারের ইনজুরি নিয়ে নতুন তথ্য দিলেন কোচ আনচেলত্তি বগুড়ায় ঈদের ছুটিতে সড়ক দুর্ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীসহ নিহত ১০ চকরিয়ায় প্রেমিক-প্রেমিকাকে পেটানোর ঘটনায় এসআই আরকান প্রত্যাহার

ধামরাই সেলফি পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ১০৭ বার পড়া হয়েছে

সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা) : ঢাকার ধামরাইয়ে ওভার টেক করতে গিয়ে সেলফি পরিবহন নামে যাত্রীবাহী বাসের চাপায় মো. রাকিব (৩৩) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

বুধবার (২৩ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার শ্রীরামপুর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জগামী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. রাকিব মানিকগঞ্জ সদর উপজেলার নারিকুলি এলাকার রজব আলীর ছেলে।

পুলিশ জানায়, সন্ধ্যার দিকে যাত্রীবাহী সেলফি বাসটি ঢাকা থেকে ছেড়ে আসে। বাসটি শ্রীরামপুর এলাকায় পৌঁছালে পেছন থেকে মোটরসাইকেল আরোহী তাকে ওভারটেকের চেষ্টা করে বাসের সামনে চলে আসে। একপর্যায়ে বাসের সামনে পড়লে সেটিকে বাসটি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই মোটরসাইকেল আরোহী মারা যায়।

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল সারোয়ার বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সেলফি বাসটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD