1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম :
২৬ জানুয়ারি বরিশালে আসছেন তারেক রহমান, সঞ্জীবিত কর্মী-সমর্থকরা শবে মেরাজের রাতের ফজিলত-আমল ভোলায় তরুণীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ শেষ ওভারের রোমাঞ্চে রাজশাহীর জয়, কোয়ালিফায়ারে ওয়ারিয়র্স জামায়াত জোট থেকে বেরিয়ে গেল ইসলামী আন্দোলন, একক নির্বাচনের ঘোষণা বাবরের ১ম কারা মুক্তি দিবসে শোকরানায় দোয়া ও মিলাদ মাহফিল তিতাসে পানিতে ডুবে প্রাণ গেলো চার বছরের এক শিশুর আশুলিয়ায় প্রকাশ্যে সাংবাদিক সেলিম হোসেনকে হত্যাচেষ্টা, ফিরোজ ফরাজীসহ জড়িতদের বিরুদ্ধে জিডি আগুনে পুড়ল ঘাম ঝরানো সঞ্চয়, ছাইস্তূপে অক্ষত পবিত্র কুরআন ঢাকা ২০ আসনে কে হবেন বিএনপির প্রতিদ্বন্দ্বী এ নিয়ে চলছে আলোচনা

কালিয়াকৈরে শ্রমিক অসন্তোষে মহাসড়ক অবরোধ, সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ১৯৮ বার পড়া হয়েছে

ইউনুস আলী, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈরে শ্রমিক অসন্তোষের জেরে আজ শনিবার (২৬ এপ্রিল) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে ইন্টারস্টপ কারখানার শ্রমিকরা।এক ঘণ্টার অবরোধের পর সেনাবাহিনীর হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়।

পুলিশ ও শ্রমিক সূত্রে জানা যায়, শুক্রবার (২৫ এপ্রিল) লিবার্টি ফ্যাশন ওয়্যার লিমিটেড কারখানার ফিনিশিং বিভাগের এক আয়রনম্যানের সঙ্গে ফিনিশিং ম্যানেজার সানোয়ার হোসেনের কথা কাটাকাটির একপর্যায়ে শারীরিক সংঘর্ষ হয়।এতে ওই শ্রমিক জ্ঞান হারিয়ে ফেলেন। পরে গুজব ছড়িয়ে পড়ে যে শ্রমিকটি মারা গেছেন।গুজবে উত্তেজিত হয়ে শ্রমিকরা কারখানায় ভাঙচুরের চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে তাৎক্ষণিক ছুটি ঘোষণা করে কারখানা কর্তৃপক্ষ।পাশাপাশি নিরাপত্তার জন্য সেনাবাহিনী মোতায়েন করা হয়।

আজ সকালে শ্রমিকরা কারখানায় এসে দেখে, পুরো এলাকা ঘিরে রেখেছে সেনাবাহিনী ও পুলিশ। এরপর শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে। প্রায় এক ঘণ্টা পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

বর্তমানে দুটি কারখানার এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সেনাবাহিনী ও পুলিশের টহল অব্যাহত রয়েছে।

এ বিষয়ে সেনাবাহিনীর এক কর্মকর্তা বলেন, শ্রমিক অসন্তোষের পরিপ্রেক্ষিতে কারখানার নিরাপত্তা জোরদার করা হয়েছে। যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সেজন্য এলাকাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD