1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  3. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  4. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমানের উন্নয়ন কর্মকাণ্ডের সমর্থনে ছাত্রদলের শোভাযাত্রা জাতীয় মহিলা ক্রীড়া সংস্থার উদ্যোগে রাণীশংকৈলের নারী ফুটবলারদের স্বপ্নে নতুন জার্সি ও বল গৌরনদীতে ভুয়া সার্জন গ্রেপ্তার, ফ্রি মেডিকেল ক্যাম্প ঘিরে নানা প্রশ্ন গৌরনদীতে এসিল্যান্ড মেহেদী হাসানের ব্যতিক্রমী উদ্যোগ: বদলে গেছে ভূমি অফিসের চিত্র মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নের খবরে ঠাকুরগাঁওয়ে আনন্দ-উচ্ছ্বাস আশুলিয়ায় কাউ বয় ফুডসে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২ লাখ টাকা জরিমানা আশুলিয়ায় অটোভ্যান চালককে গলা কেটে হত্যা, ২৪ ঘণ্টার মধ্যে মূলহোতাসহ গ্রেপ্তার ২ কয়রায় স্বাস্থ্যসেবার মান দেখতে হাসপাতালে এমপি আবুল কালাম আজাদ ধামরাইয়ে দুর্যোগগ্রস্ত ৯ পরিবারের মাঝে ঢেউটিন ও শুকনা খাবার বিতরণ বেতনের টাকার ক্ষোভে শেষ হলো প্রাণ,ঠাকুরগাঁওয়ে নিরাপত্তাকর্মী হত্যায় সাবেক সহকর্মী গ্রেপ্তার

গাজীপুরের টঙ্গী থেকে মাদক সম্রাজ্ঞী নাজমা গ্রেফতার

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ১১৮ বার পড়া হয়েছে

উৎপল রক্ষিত, গাজীপুর প্রতিনিধিঃ  গাজীপুরের টঙ্গী কেরানিরটেক বস্তি থেকে গাঁজা সহ মাদক সম্রাজ্ঞী নাজমা (৫০) নামে ১ জনকে গাজীপুর মেট্টোপলিটন পুলিশের গোয়েন্দা দক্ষিণ বিভাগের একটি দল গ্রেফতার করেছে।

গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ডিবির একটি দল টঙ্গী পূর্ব থানার স্টেশন রোড় আমতলী কেরানিরটেক এলাকায় অভিযান পরিচালনা করে নাজমা নামে ১ জনকে ২ কেজি গাঁজা সহ গ্রেফতার করে।

জানা যায়, আমতলী কেরানিরটেক আদম আলীর বাড়িতে ভাড়াটিয়া রুমের ভিতরে শুক্রবার সন্ধ্যার সময় মাদক ব্যবসায়ী মাদক ক্রয় বিক্রয়ের জন্য অবস্হান করছে । এ সময় ডিবি পুলিশের একটি দল ঘটনাস্হলে গিয়ে নাজমাকে ২ কেজি গাঁজা সহ গ্রেফতার করে। ২ কেজি গাঁজার আনুমানিক মূল্য চল্লিশ হাজার টাকা।

আটককৃত নাজমার বাড়ি গাজীপুর জেলার কালিগঞ্জ উপজেলার ফকিরপাড়া কাপাসিয়া রোড এলাকার মৃত আব্দুল রহমানের মেয়ে তার স্বামীর নাম শাহজাহান। তিনি আমতলী কেরানিরটেক আদম আলীর বাড়ি ভাড়া থেকে মাদক ব্যবসা করতেন।

আঃ আলিম খান এসআই ( নিঃ)বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় আসামীর বিরুদ্ধে এজাহার দায়ের করেন। টঙ্গী পূর্ব থানার মামলা নং-৪৮,তাং-২৫/০৪/২৫ ইং, ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১)এর ১৯(ক) রুজু হয়েছে। উপ – পুলিশ কমিশনার মোহাম্মদ মহিউল ইসলাম মাদক সহ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD