1. abdullahamtali@gmail.com : আব্দুল্লাহ আল নোমান : আব্দুল্লাহ আল নোমান
  2. abdussalam190191@gmail.com : মোঃ আব্দুস ছালাম : মোঃ আব্দুস ছালাম
  3. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  4. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  5. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  6. ekhlasur831@gmail.com : মোঃ ইখলাছুর রহমান : মোঃ ইখলাছুর রহমান
  7. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  8. jahidulislam320985@gamil.com : জাহিদুল ইসলাম : জাহিদুল ইসলাম
  9. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  10. khonjoy618@gmail.com : আলামিন ভূঁইয়া : আলামিন ভূঁইয়া
  11. litonmh262@gmail.com : liton Mahmud : liton Mahmud
  12. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  13. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  14. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  15. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  16. zeebon.office@gmail.com : Riaz Islam Jibon : Riaz Islam Jibon
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গৌরনদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল চালক নিহত আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার গৌরনদীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১ মাদক-সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে খাঞ্জাপুরে সামাজিক সংগঠনের উদ্যোগ গৌরনদীতে বিপুল পরিমাণ  ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ফয়সাল ও আজিজুল গ্রেফতার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: রাণীশংকৈলে ইয়াবা সেবনের অভিযোগে আটক ২ গৌরনদীতে ‘স্টুডেন্টস কমিউনিটি পুলিশিং’ সভা অপরাধ প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান ধামরাইয়ে পিস্তল ঠেকিয়ে নৈশপ্রহরীকে জিম্মি করে ১২ লাখ টাকার মালামাল লুট গৌরনদীর খাঞ্জাপুরে মোটর শোভাযাত্রায় মাদকবিরোধী সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষের অংশগ্রহণ গৌরনদীতে শিক্ষার্থীদের মাঝে দেশীয় ফলজ গাছের চারা বিতরণ

সন্তানের স্বীকৃতি দিচ্ছেনা বিয়ে পাগল জাকির শেখ, দ্বারে দ্বারে ঘুরছে অসহায় স্ত্রী-সন্তান

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ১৪৭ বার পড়া হয়েছে

মুন্সিগঞ্জ প্রতিনিধি : টকের মাধ্যমে পারিবারিকভাবে বিয়ে হলেও মিলছে না শিউলি আক্তার পিংকির ২ মাসের কন্যা সন্তানের স্বীকৃতি ও স্ত্রীর অধিকার। দক্ষিণ ধামারন এর সোবহান শেখের ছেলে সন্ত্রাসী জাকির হোসেন শেখ তোয়াক্কা করেন না চেয়ারম্যান ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের। স্ত্রী-সন্তানের অধিকার ক্ষুন্ন করে নানাভাবে হুমকি ধামকি দিয়ে দেদারছে ঘুরে বেড়াচ্ছেন স্বৈরাচারি আওয়ামীলীগের এই সন্ত্রাসী। এ বিষয়ে ২৭ এপ্রিল (রোববার) দুপুরে টঙ্গীবাড়ি থানায় একটি সাধারন ডায়েরী করেছেন ভুক্তভোগী পিংকি। জিডি নং-১১১৫।

ঘটনার বিবরণে জানা গেছে, ২০২৪ সালের ১৯ মে মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি থানার আড়িয়ল দক্ষিণ কুরমিরার দরিদ্র বাবুল সাজীর মেয়ে শিউলী আক্তার পিংকি(৩১) এর সাথে পারিবারিকভাবে বিয়ে হয় একই থানার কাঠাদিয়া-শিমুলিয়ার দক্ষিণ ধামারন গ্রামের সোবহান শেখের ছেলে সন্ত্রাসী জাকির হোসেন শেখ(৪৬) এর সাথে। এটি পিংকির দ্বিতীয় বিয়ে হলেও জাকিরের তৃতীয় বিয়ে। এর আগে প্রবাসী এক ছেলের সাথে টেলিফোনে পিংকির বিয়ে হলেও তা আর সংসার জীবনে গড়ায়নি। তবে জাকির শেখ এর আগে ২টি বিয়ে করে এবং তার পূর্বের সংসারের ২টি ছেলে মেয়ে রয়েছে।

ভুক্তভোগি পিংকির অভিযোগ- বিয়ের শুরুর ১ মাস সবাই আমার সাথে ভাল ব্যবহার করলেও যখন আমি গর্ভবতি হই, তখন থেকেই জাকির ও তার ছোট বোন ছানোয়ারা আক্তার(৩৫) এবং আগের সংসারের ২ ছেলেমেয়ে সহ পরিবারের সবাই দিন রাত আমাকে অকথ্য ভাষায় গালাগাল এবং মারধর সহ আমার উপর অমানুষিক নির্যাতন শুরু করে। যা সইতে না পেরে এক পর্যায়ে আমি এক কাপরে বাবার বাড়ি চলে আসি।

পিংকির অভিযোগ- মূলত আমার স্বামীর আগের ঘরের ২টি সন্তান থাকা সত্ত্বেও কেনো আমি নিজে সন্তান নিলাম, এটাই ছিল আমার একমাত্র অপরাধ। এমনকি এই সন্তানটি অবৈধভাবে গর্ভপাত করানোর জন্যও আমার স্বামী ও তার বোন আমাকে জোড় করে ক্লিনিকে নিয়ে যায়। সব শেষে ৪ মাসের গর্ভাবস্থায় এসব অত্যাচার সইতে না পেরে আমি বাবার বাড়িতে এসে আশ্রয় নেই। তখন জাকির আমাকে হুমকি দিয়েছিল- ভবিষ্যতে যেনো এই সন্তানের পিতৃপরিচয় না চাই। নাহলে আমার সন্তান ও আমাকে সে জানে মেরে ফেলবে। এখন আমার সন্তান পৃথিবীর আলো দেখেছে। কিন্তু ২ মাসেও ওর বাবার ভোটার আইডি চেয়েও পাচ্ছিনা সন্তানের জন্ম নিবন্ধন করার জন্য। তাই ভোটার আইডির ফটোকপি চাইতে রোববার তার বাড়িতে গেলে জাকির ওর তার পরিবারের লোকজন আমাকে অকথ্য ভাষায় গালাগালি সহ অঅমাকে মারতে আসে এবং আমাকে জানে মেরে ফেলার হুমকি দেয় এবং আমার সাথে সংসার করবে না বলে জানিয়ে দেয়। তাই আমি আমার ও আমার শিশু কন্যার জীবনের নিরাপত্তা চেয়ে টঙ্গীবাড়ি থানায় এসে সাধারন ডায়েরী করেছি।

এদিকে টঙ্গীবাড়ি থানার অফিসার ইনচার্জ মো. মহিদুল ইসলাম এ প্রতিবেদককে বলেন- আমরা বিষয়টি দেখছি এবং আমাদের সর্বাত্মক চেষ্টা থাকবে ভুক্তভোগি ও তার শিশু সন্তানের প্রতি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD