1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
দুর্নীতি দমন কমিশন গঠনের প্রক্রিয়া শুরু আদ-দ্বীনে ৬ শিশুর মৃত্যু: অ্যাটর্নি জেনারেলের কাছে আইনি পরামর্শ নিচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় আত্মস্বীকৃত অপরাধীর বিচারে বিলম্ব মানে অন্যায়ের পক্ষ নেওয়া: জামায়াত আমির গৌরনদীতে ঝড়ে, ঘরের উপর গাছ পড়ে নিহত-১ ধামরাইয়ে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সাভারের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব হাজী কফিল উদ্দিন আর নেই জঙ্গল ছলিমপুরের বাসিন্দাদের এখনই উচ্ছেদ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী নেইমারের ইনজুরি নিয়ে নতুন তথ্য দিলেন কোচ আনচেলত্তি বগুড়ায় ঈদের ছুটিতে সড়ক দুর্ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীসহ নিহত ১০ চকরিয়ায় প্রেমিক-প্রেমিকাকে পেটানোর ঘটনায় এসআই আরকান প্রত্যাহার

তালা ভেঙে গোডাউনে ঢুকে ১৫ লাখ টাকার মালামাল ডাকাতি, নগদ পাঁচ লাখ টাকা লুট

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : সোমবার, ৫ মে, ২০২৫
  • ৮৩ বার পড়া হয়েছে

সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা) : ঢাকার ধামরাইয়ে আবুল খায়ের টোব্যাকো কোম্পানি লিমিটেডের এক ডিস্ট্রিবিউটরের গোডাউনে লুটের ঘটনা ঘটেছে। মাত্র চার মিনিটের ওই ঘটনায় ১৫ লাখ টাকার মালামালসহ নগদ ৫ লাখ টাকা নিয়ে যায় দুর্বৃত্তরা।রবিবার দিবাগত রাত ২টা ১০ মিনিট থেকে ২টা ১৪ মিনিট পর্যন্ত এই লুটের ঘটনা ঘটে উপজেলার সদর ইউনিয়নের শরিফবাগ বাজারে আবুল খায়ের টোব্যাকোর ডিস্ট্রিবিউটর মুহাম্মদ নাসিমের গোডাউনে।

ভুক্তভোগী ব্যবসায়ী জানান, রাত ২টা ১০ মিনিটের দিকে একটি পিক-আপসহ ৯-১০ জনের একদল দুর্বৃত্ত গোডাউনের সামনে এসে তালা ভেঙে ভেতরে ঢুকে মালামাল বের করে পিক-আপে লোড করতে থাকে। একপর্যায়ে এলাকাবাসী এসে ধাওয়া দিলে ২টা ১৪ মিনিটের দিকে তারা পিক-আপসহ পালিয়ে যায়।ওই ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাত ২টা ১০ মিনিটের দিকে একটি পিক-আপ ভ্যান এসে থামে ওই গোডাউন থাকা মার্কেটের সামনে। এরপর গাড়ি থেকে প্রথমে লাল শার্ট ও লুঙ্গি পরিহিত একজন ও পরে আরেকজন নামেন।২টা ১০ মিনিট ৪৯ সেকেন্ডের দিকে দেখা যায়, অন্তত ৬-৭ জন দুর্বৃত্ত গোডাউনের সামনে এসে দোকানের শাটারের তালা ভাঙছেন।

শাটার ভাঙার পর একের পর এক কার্টুন বের করতে থাকেন তারা।প্রায় এক মিনিট পর লাইট হাতে একজন ও আরেকজন নিরাপত্তারক্ষীকে এগিয়ে যেতে দেখা যায়। একই সময়ে দুইজন ব্যক্তি দ্রুত পিকআপে কার্টুন লোড করতে থাকেন।একপর্যায়ে ২টা ১৪ মিনিটের এলাকাবাসী ওই পিক-আপের দিকে এগিয়ে এলে দুর্বৃত্তরা দৌড়ে গাড়িতে উঠে পালিয়ে যায়। এ সময় পিক-আপে বিভিন্ন বয়সের অন্তত নয়জন দুর্বৃত্তকে উঠতে দেখা যায়।ভুক্তভোগী ব্যবসায়ী মুহাম্মদ নাসিম বলেন, আমাকে আমার এলাকার এক বন্ধু ফোন করে বলে, তোমার গোডাউনে মাল চুরি হইছে। ওরা উপস্থিত ছিল। গোডাউনে এসে দেখলাম, ৩০ পিস মাল গেছে। যার মূল্য ১৫ লাখ টাকার বেশি। আর ক্যাশে টাকা ছিল ৫ লাখ ৩২ হাজার ৯৩২ টাকা। এগুলো ক্ষয়ক্ষতি হয়েছে। ২টা ১০ মিনিটের দিকে ঢুকে তারা। তাদের সনাক্ত করতে পারিনি।

থানা থেকে পরিদর্শন করেছে। তারা থানায় যেতে বলেছে।ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহীনুর কবির বলেন, ওখানে চুরি হয়েছে। ওই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।ডাকাতি-চুরি যেন থামছেই না,গত ২৯ এপ্রিল দিবাগত রাতে উপজেলার যাদবপুর ইউনিয়নের আমছিমুর এলাকায় গেদু মিয়া নামে এক ব্যক্তির বাড়িতে তালা ভেঙে ঢুকে অন্তত ৪০ ভরি স্বর্ণালঙ্কার লুটের ঘটনা ঘটে।এছাড়া ২৮ এপ্রিল দিবাগত রাতে ধামরাইয়ের সুতিপাড়া ইউনিয়নের বাথুলি-বালিথা এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের ওপর ট্রাক থামিয়ে চালক-হেল্পারকে আটকে মারধর করে ৩০ লাখ টাকার পামওয়েল তেলসহ ট্রাক লুটের ঘটনা ঘটে।আগের দিন ২৭ এপ্রিল রাতে উপজেলার সোমভাগ ইউনিয়নের দেপাশাই উত্তর পাড়া আশ্রয়ণ প্রকল্পের পাশে মফিজ উদ্দিন (৭৫) নামে এক ব্যক্তির বাড়িতে অন্তত ১ লাখ নগদ টাকাসহ ১০ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায় দুর্বৃত্তরা।

এছাড়া গত ৩১ মার্চ নৈশ প্রহরীকে অস্ত্রের মুখে জিম্মি করে তাকওয়া ফুড প্রোডাক্ট নামে একটি কারখানায় ডাকাতির ঘটনায় মালামাল ও নগদ টাকাসহ ১৫ লাখ টাকার জিনিসপত্র লুট করে ডাকাতরা।ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহীনুর কবির বলেন, যেসব ঘটনা ঘটছে, সেগুলো পুলিশ গুরুত্ব দিয়ে ব্যবস্থা নেয়। তেলসহ ট্রাক লুটের ঘটনায় ট্রাকটি উদ্ধার হয়েছে। আসামি ধরার চেষ্টা চলছে। ফুডের ঘটনায় মোবাইল উদ্ধার হয়েছে। একটা ঘটনা যখন ঘটে, সেটি তুলে ধরা হয়, কিন্তু উদ্ধার হলে সেটা সেভাবে সামনে আসে না।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD