1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
‎ঈদযাত্রায় গৌরনদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ২৩; চার লেনের দাবি জোরালো দুর্নীতি দমন কমিশন গঠনের প্রক্রিয়া শুরু আদ-দ্বীনে ৬ শিশুর মৃত্যু: অ্যাটর্নি জেনারেলের কাছে আইনি পরামর্শ নিচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় আত্মস্বীকৃত অপরাধীর বিচারে বিলম্ব মানে অন্যায়ের পক্ষ নেওয়া: জামায়াত আমির গৌরনদীতে ঝড়ে, ঘরের উপর গাছ পড়ে নিহত-১ ধামরাইয়ে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সাভারের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব হাজী কফিল উদ্দিন আর নেই জঙ্গল ছলিমপুরের বাসিন্দাদের এখনই উচ্ছেদ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী নেইমারের ইনজুরি নিয়ে নতুন তথ্য দিলেন কোচ আনচেলত্তি বগুড়ায় ঈদের ছুটিতে সড়ক দুর্ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীসহ নিহত ১০

ধামরাই অভিনব কৌশলে প্রাইভেটকারে যাত্রী তুলে অপহরণ, আটক ৪

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : শনিবার, ১০ মে, ২০২৫
  • ১১৭ বার পড়া হয়েছে

সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা) : ধামরাইয়ে অভিনব কৌশলে প্রাইভেকারে যাত্রী তুলে অপহরণের ঘটনা ঘটেছে। পরে মুক্তিপণের জন্য বিভিন্নস্থানে ঘুরানোর সময় ভুক্তভোগীর চিৎকারে চার অপহরণকারী আটক করেছে পথচারীরা।

শুক্রবার (৯ মে) দুপুরে ধামরাই উপজেলার চাওনা এলাকায় এঘটনা ঘটে।

আটককৃতরা হলেন- জয়নাল (৩৮), মোশারফ হোসেন (৪২), মেহেদী হাসান (২৭) ও আব্দুল আজিজ (৩২)। অপরদিকে অপরণের শিকার হয়েছিলেন- বগুড়া জেলার ধুলট থানার কাশিয়াহাটা গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে রফিকুল ইসলাম (৩৮) ও একই এলাকার গোলাম হোসেনের ছেলে টুটুল মিয়া (৩০)।

পুলিশ জানায়, সকালে রফিকুল ও টুটুল আশুলিয়ার বাইপাইল বাসস্ট্যান্ডে বগুড়ার উদ্দেশ্যে আসেন। পরে তারা গাড়ির জন্য অপেক্ষা করা কালীন সময়ে একটি প্রাইভেটকার এসে জিজ্ঞাসা করে তারা দুইজন কোথায় যাবে। পরে রফিকুল ও টুটুল গন্তব্য বলে ও ভাড়ায় ঠিক করে প্রাইভেটকারে ওঠে। এসময় প্রাইভেটকারে ড্রাইভারসহ চার জন ছিলেন। এরপরে প্রাইভেটকার বগুড়ার উদ্দেশ্যে রওনা হয় এবং জিরানী এলাকায় পৌছালে যাত্রীবেশে থাকা তিনজন রফিকুল ও টুটুলের হাত, মুখ ও চোখ বেঁধে ফেলে। পরে তাদের কাছে থাকা টাকা ও মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেন এবং তাদের বাড়িতে স্বজনের কাছে ফোন করে আরো মুক্তিপণ দাবি করে। সেসময় অপহরণের শিকার ব্যক্তিদের বিভিন্নস্থানে ঘুরাতে থাকে এবং এক পর্যায়ে তাদের ধামরাইয়ের চাওনা এলাকায় নামিয়ে দেন। তখন তাদের চিৎকারে পথচারীরা এগিয়ে আসলে প্রাইভেটকারসহ চারজনকে আটক করে পুলিশে সোপর্দ করে।

এ ঘটনায় ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, চাওনা থেকে চার অপহরণকারীকে পথচারীরা পুলিশে সোপর্দ করেছে। মূলত একটি প্রাইভেটাকারে যাত্রীবেশে থাকা তিনজন ও চালক দুই ব্যক্তিকে প্রাইভেকারে করে বগুড়া নেওয়ার কথা বলে অপহরণ করেছিল। তবে অপহরণকারীরা দুই অপহৃত ব্যক্তিকে গাড়ি থেকে নামিয়ে দেওয়ার সময় চিৎকার করলে স্থানীয়রা তাদের আটক করেছে।

আটককৃতদের বিরুদ্ধে ধামরাই থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD