1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ১০ মে ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রয়াত প্রভাষক ফকরুল আলমের স্মরণসভা ও দোয়া মোনাজাত গৌরনদীতে উপজেলা প্রশাসন ও মিরকাদিম পৌরসভার প্রশাসকের আন্তরিক সহযোগিতায় চলছে পরিচ্ছন্নতা অভিযান সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ শিকারের অভিযোগ ১ জেলে আটক জুড়ীর মনিরুজ্জামান এবার সিলেট বিভাগের শ্রেষ্ঠ মৎস্য কর্মকর্তা নবীনগর-চন্দ্রা মহাসড়কে ট্রাকের সঙ্গে সংঘর্ষ, নারী পোশাককর্মী নিহত পীরগঞ্জের উপদইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ মুন্সীগঞ্জে সাদা রঙে ঐতিহ্যের ছাপ, মিরকাদিমের ধবল গরুর কদর দেশজুড়ে ‎ওসি তারিক হাসান রাসেলের দক্ষ নেতৃত্বে জেলার শ্রেষ্ঠত্ব অর্জন গৌরনদী মডেল থানার ছদ্মনামে জনপ্রতিনিধি, ১৮ বছর পর র‌্যাবের জালে ধরা গৌরনদীতে দৈনিক আজকালের কণ্ঠ’র ৫ম বর্ষে পদার্পণ উদযাপন

গাজীপুরে মাদকবিরোধী অভিযান, আটক ৫০

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে
উৎপল রক্ষিত, গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫০ জনকে পুলিশ আটক করেছে । মঙ্গলবার (৫ মে) সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত টঙ্গীর মাজার বস্তি ও কেরানীর টেকসহ বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে মাদক বিক্রির বেশ কিছু শীতাতপনিয়ন্ত্রিত (এসি) কক্ষ ও গোপন সুড়ঙ্গপথের  পুলিশ সন্ধান পেয়েছে।
পুলিশ সূএে জানা যায় , মাজার বস্তিতে মাদকবিরোধী ‘ম্যারাথন’ অভিযানের অংশ হিসেবে সকাল থেকে তল্লাশি শুরু হয়। এ সময় বস্তির ভেতরে মাদক কেনাবেচা ও সেবনের জন্য তৈরি করা বেশ কিছু বিলাসবহুল শীতাতপনিয়ন্ত্রিত কক্ষের খোঁজ পাওয়া যায়। এসব কক্ষের সঙ্গে সংযুক্ত গোপন সুড়ঙ্গপথও ছিল। বাইরে থেকে তালাবদ্ধ এসব কক্ষের তালা ভেঙে ভেতরে মাদক ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, সমাজের নামী-দামি ব্যক্তিরা এসব কক্ষে মাদক সেবন করতে আসেন।
অভিযানে দুই কেজি গাঁজা, হেরোইনসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান গনমাধ্যমকে জানান, তার থানা এলাকা থেকে ৩৩ জনকে আটক করা হয়েছে।
টঙ্গী পূর্ব থানার ওসি মেহেদী হাসান জানান, তার এলাকা থেকে ১৬ জনকে আটক করা হয়েছে। এ ছাড়া ডিবি পুলিশ দুই কেজি গাঁজাসহ একজনকে আটক করেছে।
অভিযানে নেতৃত্ব দেওয়া গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত কমিশনার মো. বেলায়েত হোসেন গণমাধ্যমকে  বলেন, মাদক নির্মূলে এই অভিযান নিয়মিত চলবে। মাদক বিক্রির স্পটগুলো সিলগালা করে দেওয়া হচ্ছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD