1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
মহতারপাড়া একাদশকে হারিয়ে চাতরী ফুটবল একাদশের শিরোপা জয় রাণীশংকৈলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন: বেশি বেশি গাছ লাগানোর আহ্বান পলাশে আর্জেন্টিনা সমর্থকদের ৩০০ ফুট পতাকা নিয়ে মিছিল সুন্দরবনে নিষিদ্ধ সময়ে মাছ শিকার ৪ জেলে সহ ২ নৌকা আটক ধামরাইয়ে প্রধানমন্ত্রীর ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন গৌরনদীতে সাংবাদিকদের এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ গোলাকান্দাইলে পুলিশ-র‍্যাবের যৌথ অভিযান, ফেন্সিডিলসহ ৯ মাদকসেবী গ্রেফতার সীমান্তে হত্যা বন্ধে দৃঢ় পদক্ষেপের দাবি, রাণীশংকৈলে জামায়াতসহ ১১ দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের উদ্ভাবনী শিক্ষায় দীক্ষিত হতে হবে: এমপি আবুল কালাম নিজেও দুইবার চীন সফর করেছি, ঠাকুরগাঁওয়ের উন্নয়নে চীনের সহযোগিতা চাই —মির্জা ফখরুল

জাতীয় সাংবাদিক সংস্থার কোর কমিটিতে গুরুত্বপূর্ণ পদে সাংবাদিক সাব্বির আহম্মেদ

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : সোমবার, ১১ মে, ২০২৬
  • ৮৯ বার পড়া হয়েছে

জাতীয় সাংবাদিক সংস্থা- ঢাকা মহানগর কোর কমিটির নবনির্বাচিত তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত হওয়ায় সাংবাদিক সাব্বির আহম্মেদকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সাংবাদিক মহল।

সাংবাদিক সাব্বির আহম্মেদ একজন সৎ, নিষ্ঠাবান, সাহসী ও আপোষহীন সাংবাদিক হিসেবে ইতোমধ্যেই ব্যাপক পরিচিতি লাভ করেছেন। অন্যায়, দুর্নীতি, সন্ত্রাস, মাদক ও সমাজবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে তিনি বরাবরই নির্ভীকভাবে প্রতিবেদন প্রকাশ করে আসছেন। সত্য ও ন্যায়ের পক্ষে তার দৃঢ় অবস্থান এবং অনুসন্ধানী সাংবাদিকতা সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, তথ্যপ্রযুক্তি খাতে তার দক্ষতা, পেশাদারিত্ব ও সাংগঠনিক অভিজ্ঞতা জাতীয় সাংবাদিক সংস্থার কার্যক্রমকে আরও আধুনিক, গতিশীল ও শক্তিশালী করতে সহায়ক হবে। বিশেষ করে ডিজিটাল সাংবাদিকতার বিকাশ, তথ্যপ্রযুক্তির সঠিক ব্যবহার, সাংবাদিকদের অধিকার রক্ষা এবং গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে তার নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

সাংবাদিক সমাজের কল্যাণ, সংগঠনের অগ্রগতি এবং দায়িত্বশীল সাংবাদিকতার বিকাশে তার নতুন এই যাত্রা সফল ও সার্থক হোক—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন সংগঠনের নেতৃবৃন্দ ও সহকর্মীরা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD