1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
প্রকাশ পেল ইমন খানের নতুন গান ‘কার ঘড়ে কার পাখি’ গণমাধ্যম ও বিনোদন অঙ্গনের বহুমাত্রিক প্রতিভা জয় রাফি আশুলিয়ার ভাদাইলে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ সভা ​জাতীয় পর্যায়ে অনন্য স্বীকৃতি: দেশসেরা শিক্ষিকা হলেন ঠাকুরগাঁওয়ের মালেকা মোকররমা সুন্দরবনে ৪৫০ কেজি কাঁকড়া ও ১৫০ কেজি মাছ সহ ২ জেলে আটক নানা আয়োজনে নরসিংদীতে জুলাই শহীদ দিবস উদযাপন বাউল গানের প্রতি ভালোবাসা থেকে স্বপ্নপূরণ: মুক্তা সরকার ও জুলেখা সরকারের সঙ্গে এক মধুর অধ্যায় বিচ্ছেদ গানের কণ্ঠে শ্রোতাদের হৃদয় জয় করছেন জুলেখা সরকার আমতলীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহিদ দিবস কয়রায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

গ্লোবাল টেলিভিশনের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকীতে টেলিভিশন জার্নালিস্ট ক্লাবের ফুলেল শুভেচ্ছা

মোঃ মাসুদ সরদার
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন গ্লোবাল টেলিভিশনের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতিষ্ঠানটির পরিচালক আহমেদ হোসেনের হাতে ফুলেল শুভেচ্ছা তুলে দিয়েছে টেলিভিশন জার্নালিস্ট ক্লাব (টিজেসি)।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে টেলিভিশন জার্নালিস্ট ক্লাবের সভাপতি ও চ্যানেল এস-এর রিপোর্টার আর কে রেজা, সাধারণ সম্পাদক ও ডিবিসি নিউজ-এর সিনিয়র রিপোর্টার আনজাম খালেক এবং সাংগঠনিক সম্পাদক ও বিজয় টেলিভিশন-এর রিপোর্টার সাব্বির হোসেন উপস্থিত ছিলেন।

এ সময় টিজেসি নেতৃবৃন্দ গ্লোবাল টেলিভিশনের উত্তরোত্তর সাফল্য, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং গণমাধ্যমে ইতিবাচক ভূমিকা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। তারা প্রতিষ্ঠানের সার্বিক সমৃদ্ধি ও সফলতা কামনা করেন।

গ্লোবাল টেলিভিশনের পরিচালক আহমেদ হোসেন টেলিভিশন জার্নালিস্ট ক্লাবের নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সাংবাদিকতা ও গণমাধ্যমের উন্নয়নে পারস্পরিক সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD