1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  3. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  4. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গৌরনদীতে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে বিএনপির দোয়া ও মিলাদ ‎কয়রায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী পালিত রাইস মিলের যন্ত্রাংশ চুরির অভিযোগে পিটুনি, ৭ দিন পর মৃত্যু গৌরনদী আল আমিন টেকনিক্যাল কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দূর্নীতি স্বেচ্ছাচারিতা ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তিনবার ‘বিনা ভোটে’ নির্বাচন, নিয়ম ভেঙে কানাডা সফরের অভিযোগ নলচিড়ার চেয়ারম্যান গোলাম হাফিজের বিরুদ্ধে তারেক রহমানের উন্নয়ন কর্মকাণ্ডের সমর্থনে ছাত্রদলের শোভাযাত্রা জাতীয় মহিলা ক্রীড়া সংস্থার উদ্যোগে রাণীশংকৈলের নারী ফুটবলারদের স্বপ্নে নতুন জার্সি ও বল গৌরনদীতে ভুয়া সার্জন গ্রেপ্তার, ফ্রি মেডিকেল ক্যাম্প ঘিরে নানা প্রশ্ন গৌরনদীতে এসিল্যান্ড মেহেদী হাসানের ব্যতিক্রমী উদ্যোগ: বদলে গেছে ভূমি অফিসের চিত্র মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নের খবরে ঠাকুরগাঁওয়ে আনন্দ-উচ্ছ্বাস

দৃষ্টিহীন নূরের জীবনে আলোর দিশারী জেলা প্রশাসক ফরিদা

মোঃ মাসুদ সরদার
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে

দীর্ঘদিনের অসুস্থতা, দারিদ্র্য আর পারিবারিক ভাঙনের কারণে জীবনের সব আশাই যেন হারিয়ে ফেলেছিলেন নূর ইসলাম। চোখের জটিল রোগে আক্রান্ত হয়ে অস্ত্রোপচারের প্রয়োজন হলেও অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছিলেন না। এমন অসহায় পরিস্থিতিতে তার পাশে দাঁড়িয়েছেন ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম।

সম্প্রতি জেলা প্রশাসকের কার্যালয়ে নূর ইসলামের হাতে চোখের চিকিৎসা ও প্রয়োজনীয় অস্ত্রোপচারের জন্য আর্থিক সহায়তা তুলে দেয়া হয়।

জানা গেছে, হাঁপানি রোগে আক্রান্ত হওয়ার পর ধীরে ধীরে কর্মক্ষমতা হারিয়ে ফেলেন নূর ইসলাম। মাত্র ছয় মাসের মধ্যে ভেঙে যায় তার সংসার। স্ত্রী বিবাহবিচ্ছেদ দিয়ে চলে যাওয়ার পর স্থায়ীভাবে থাকার কোনো জায়গাও ছিল না তার। বর্তমানে একটি মসজিদে আশ্রয় নিয়ে মানুষের সহায়তায় জীবিকা নির্বাহ করছেন তিনি।

এদিকে দীর্ঘদিন ধরে চোখের জটিল সমস্যায় ভুগছিলেন নূর ইসলাম। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দ্রুত অস্ত্রোপচার প্রয়োজন হলেও আর্থিক সংকটের কারণে তা সম্ভব হচ্ছিল না। শেষ পর্যন্ত জেলা প্রশাসকের কাছে আর্থিক সহায়তার আবেদন করেন তিনি।

আবেদন পাওয়ার পর নূর ইসলামের জীবনসংগ্রামের বিষয়টি বিবেচনায় নিয়ে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেন জেলা প্রশাসক ফরিদা খানম। তার চিকিৎসা ও অস্ত্রোপচারের জন্য প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান করা হয়।

জেলা প্রশাসন সূত্র জানায়, নূর ইসলামের চিকিৎসার ব্যয় বহন করার সামর্থ্য ছিল না। তাই মানবিক দৃষ্টিকোণ থেকে তাকে এ সহায়তা দেওয়া হয়েছে।

জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, “অসহায় মানুষের পাশে দাঁড়ানো প্রশাসনের দায়িত্ব। নূর ইসলামের মতো মানুষের চিকিৎসা নিশ্চিত করতে পারলে সেটিই আমাদের সার্থকতা। মানবিক রাষ্ট্র গঠনে জেলা প্রশাসন সবসময় মানুষের পাশে থাকবে।”

আর্থিক সহায়তা পেয়ে আবেগাপ্লুত নূর ইসলাম জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “চোখের চিকিৎসার আশা ছেড়েই দিয়েছিলাম। জেলা প্রশাসক ম্যাডাম আমাকে সাহায্য করেছেন। আল্লাহ যেন তাঁকে উত্তম প্রতিদান দেন।”

অসহায় মানুষের চিকিৎসা নিশ্চিত করতে জেলা প্রশাসনের এমন মানবিক উদ্যোগ স্থানীয়দের মধ্যেও প্রশংসিত হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD