1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানালেন আলহাজ্ব মোঃ ইসরাফিল হোসেন ইরানে মার্কিন স্থলবাহিনী পাঠানোর সম্ভাবনা উড়িয়ে দেননি ট্রাম্প কুমিল্লায় বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সেমিনার ও ইফতার মাহফিল মুন্সীগঞ্জে প্রেমের টানে চীনা যুবক, মুসলিম রীতিতে বিয়ে মুন্সীগঞ্জে টেন্ডার জমা নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ ধামরাইয়ে জোরপূর্বক জমি দখলে রাখার অভিযোগ, বারংবার বিচারেও মিলছে না সমাধান বিএনপি দেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছে : ড. মঈন খান ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩ মুন্সীগঞ্জে ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১ আগামী দিনে কাজের মধ্য দিয়ে প্রমান করব, মেয়র মজিবুর রহমান

আশুলিয়ায় পৃথক অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামি গ্রেফতার

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ২০৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : সাভারের আশুলিয়া ও আশপাশের এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে মাদক, হত্যা, দাঙ্গা ও প্রতিরোধমূলক আইনে মোট ৮ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

আশুলিয়া থানা সূত্রে জানা যায়, গত রোববার (৪ জানুয়ারি) বিভিন্ন সময়ে দায়ের করা একাধিক মামলার ভিত্তিতে এসব অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃত সকল আসামিকে সোমবার (৫ জানুয়ারি) সকাল আনুমানিক সাড়ে ১১টার দিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সূত্র আরও জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, দণ্ডবিধির হত্যা ও সংঘর্ষ সংক্রান্ত ধারা এবং ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় মামলা রয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ ফজলে আজওয়াদ (২১)। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ২৪(ক) ধারায় মামলা রয়েছে। এছাড়া আশুলিয়া থানার একটি পূর্বের মামলার আসামি মোঃ দেলোয়ার হোসেন (৪০)-কেও গ্রেফতার করা হয়েছে।

হত্যা মামলার সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে মোঃ দ্বীন ইসলাম (৪৫) ও মোঃ মিলন মোল্লা (৩৮)-কে। পৃথক মাদক মামলায় গ্রেফতার হয়েছেন মোঃ সুমন আলী (২৫) ও মোঃ সবুজ মোল্লা (৩০)।

এছাড়া দাঙ্গা ও হত্যাচেষ্টা মামলার সন্দিগ্ধ আসামি হিসেবে মোঃ পারভেজ (৩২) এবং ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় মোঃ রিপন (২৮)-কে গ্রেফতার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD