1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানালেন আলহাজ্ব মোঃ ইসরাফিল হোসেন ইরানে মার্কিন স্থলবাহিনী পাঠানোর সম্ভাবনা উড়িয়ে দেননি ট্রাম্প কুমিল্লায় বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সেমিনার ও ইফতার মাহফিল মুন্সীগঞ্জে প্রেমের টানে চীনা যুবক, মুসলিম রীতিতে বিয়ে মুন্সীগঞ্জে টেন্ডার জমা নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ ধামরাইয়ে জোরপূর্বক জমি দখলে রাখার অভিযোগ, বারংবার বিচারেও মিলছে না সমাধান বিএনপি দেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছে : ড. মঈন খান ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩ মুন্সীগঞ্জে ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১ আগামী দিনে কাজের মধ্য দিয়ে প্রমান করব, মেয়র মজিবুর রহমান

স্লুইসগেট নির্মাণে চাঁদাবাজি আনোয়ারায় শীর্ষ সন্ত্রাসী ট্যাটু সোহেল গ্রেপ্তার

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ৯৮ বার পড়া হয়েছে
চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় কান্দরিয়া খালের উপর নির্মাধীণ স্লুইসগেট নির্মাণ কাজে চাঁদা দাবির ঘটনায় চাঁদাবাজ, সন্ত্রাস ও ছিনতাইসহ ১০ এর অধিক চাঞ্চল্যকর মামলার পলাতক আসামী মো. সোহেল প্রকাশ ট্যাটো সোহেল (২৮)কে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১২ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার চাতরী ইউনিয়নের মহতরপাড়া গ্রামের শরীফ মেম্বারের বাড়ীতে থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা যায়, গ্রেপ্তারকৃত মো. সোহেল স্থানীয় রবিউল হোসেনের ছেলে।
থানা সূত্রে জানা যায়, স্লুইসগেইট নির্মাণ কাজ শুরু করার পর থেকে গ্রেপ্তারকৃত মো. সোহেল এবং তার দলবল ঘটনাস্থলে এসে ২৫লাখ টাকা এবং ১টি মোটরসাইকেল চাঁদা দাবি করে আসছে। এরই ধারাবাহিকতায় গত ০৫ জানুয়ারি তারা নির্মাণস্থলে গিয়ে নির্মাণ সামগ্রী ছড়িয়ে ছিটিয়ে ত্রাস সৃষ্টি করে এবং নিয়োজিত শ্রমিকদের মারধর করে। এরই পেক্ষিতে দায়িত্বরত মো. শাহিন খান বাদী হয়ে মো. সোহেল (২৮) এবং মো. হাছান (২৪)সহ অজ্ঞাত আরও ২জনকে আসামি করে মামলা দায়ের করেন।
এবিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, সোমবার রাতে অভিযান চালিয়ে আনোয়ারা থানার একটি চৌকস টিম তাকে গ্রেপ্তার করে। বাকি আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD