1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানালেন আলহাজ্ব মোঃ ইসরাফিল হোসেন ইরানে মার্কিন স্থলবাহিনী পাঠানোর সম্ভাবনা উড়িয়ে দেননি ট্রাম্প কুমিল্লায় বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সেমিনার ও ইফতার মাহফিল মুন্সীগঞ্জে প্রেমের টানে চীনা যুবক, মুসলিম রীতিতে বিয়ে মুন্সীগঞ্জে টেন্ডার জমা নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ ধামরাইয়ে জোরপূর্বক জমি দখলে রাখার অভিযোগ, বারংবার বিচারেও মিলছে না সমাধান বিএনপি দেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছে : ড. মঈন খান ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩ মুন্সীগঞ্জে ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১ আগামী দিনে কাজের মধ্য দিয়ে প্রমান করব, মেয়র মজিবুর রহমান

মদনে জমিতে সেচের ড্রেন দেওয়া নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৬

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ৯০ বার পড়া হয়েছে
নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার মদন উপজেলায় বোরো ধানের জমিতে পানি দেওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে তাজুল ইসলাম (৫০), দেলোয়ার হোসেন(৪৫), শামসুল ইসলাম(৬০), জসীম উদ্দীন সহ ৬ জন আহত হয়েছে।
আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাজুল ইসলামের অবস্থা গুরুতর আশঙ্কাজনক হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের রেফার করেন।
বাকি আহতদেরকে  ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে   ভর্তি করা হয়েছে।
শনিবার  (১৭ জানুয়ারি ) বেলা ২টার দিকে উপজেলার নায়েকপুর ইউনিয়নের বাঁশরী মাইজ পাড়া তাজুল ইসলাম এবং টিটু দুই গুষ্টির মধ্যে এ ঘটনা ঘটে।
অভিযোগ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়,  বাঁশরী মাইজ পাড়া গ্রামের তাজুল ইসলাম টিটু মিয়ার কাছে দীর্ঘদিন ধরে অনুরোধ করে আসছে তার জমির পাশে দিয়ে পানির ড্রেইন দেওয়ার জন্য ।  টিটু মিয়া পরিবার কোন ভাবে রাজি না তাজুল ইসলামকে পানির ড্রেন দিতে।
শনিবার (১৭ জানুয়ারি) বেলা ২টার দিকে তাজুল ইসলামের জমির উপর দিয়ে টিটু মিয়া জোরপূর্বক ড্রেন নির্মাণ কাজ শুরু করে। পরে টিটু মিয়ার লোকজনকে পানির ড্রেন করতে বাধা দেয়  তাজুল ইসলাম।
একপর্যায়ে দু’পক্ষের  লোকজন উত্তেজিত হয়ে পরে  সংঘর্ষের ঘটনাটি ঘটে।
এ ঘটনা গুরুতর আহত তাজুল ইসলামের (স্ত্রী) বিউটি আক্তার বলেন, আমাদের জমিতে পানি নেওয়ার জন্য বারবার টিটু মিয়ার বাড়িতে গিয়ে আমরা অনুরোধ করি তার জমির পাশ দিয়ে একটি পানির ড্রেন দেওয়ার জন্য জমি হাল চাষ করতে জন্য।  কিন্তু কোন ভাবে তারা রাজি না টিটু মিয়া আমাদেরকে পানির লাইন দিতে।
আজকে তারা আমাদের জমির উপর দিয়ে জোরপূর্বক পানির ড্রেন নির্মাণ কাজ শুরু করে আমার স্বামী তাজুল ইসলাম নিষেধ করেছে।
তোমরা আমাদেরকে পানির লাইন দিবা না তোমাদেরকে অনেক রিকোয়েস্ট করেছি দেওয়ার জন্য। আমাকে না বলে, আমার জমির উপর দিয়ে জোরপূর্বক পানির ড্রেন দিতে নিষেধ করলে
টিটু মিয়াসহ তার দলবল আমাদের বাড়িতে আক্রমণ করে এবং আমার স্বামীকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেছে ফিরাতে এসে আরও ৩জন আহত হয়েছে।
আমার স্বামীর অবস্থা গুরুতর আশঙ্কাজনক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন আমি এর প্রশাসনের কাছে সঠিক বিচার চাই।
এ বিষয়ে মদন থানা অফিসার ইনচার্জ ওসি হাসনাত জামান বলেন, পানির সেচের ড্রেন নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে । ঘটনাস্থলে পুলিশ রয়েছে।
এখনও পর্যন্ত কোন লিখিত অভিযোগ পায়নি অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD