1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার সময় আটক চোরকে গনধোলাই বাবুগঞ্জে মিথ্যা মামলা থেকে অব্যহতি পেতে বরিশাল জেলা জজের হস্তক্ষেপ কামনা করছেন সাংবাদিক সোহেব টয়লেটে বিদ্যুৎ সংযোগ দিয়ে প্রবাসীর স্ত্রীকে হত্যা চেষ্টা আজ ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সাভারে ছিনতাইয়ের সময় ৪ জন গ্রেফতার, উদ্ধার চাকু ও মোবাইল ফুলবাড়ীতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে শ্রীনগরে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ গুলিবিদ্ধ ১৫ নাগেশ্বরীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন আন্তর্জাতিক নারী দিবসে মুন্সীগঞ্জে নারী উদ্যোক্তা মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত মদনে সাজাপাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

বাবাকে আইনি নোটিশ দিয়েছে তিশা-মুশতাক

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ মার্চ, ২০২৪
  • ৩৭৯ বার পড়া হয়েছে
সিনথিয়া ইসলাস তিশা ও খন্দকার মুশতাক আহমেদ।

ঢাকা: গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে ‘অসত্য’ তথ্য পরিবেশন থেকে বিরত থাকতে বাবা সাইফুল ইসলাম এবং বিটিআরসি চেয়ারম্যানকে আইনি নোটিশ পাঠিয়েছে সিনথিয়া ইসলাস তিশা ও খন্দকার মুশতাক আহমেদ।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) মুশতাক-তিশা দম্পতির পক্ষে এ নোটিশ পাঠান আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার।

তিনি জানান, সিনথিয়া ইসলাম তিশা ও খন্দকার মুশতাক আহমেদ দম্পতি এবং খন্দকার মুশতাক আহমেদের ছেলে ও মেয়ে, প্রাক্তন স্ত্রী তথা পরিবারের সদস্যদের ছবি, ভিডিও নিয়ে অসত্য, মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট তথ্যাদি সোশ্যাল মিডিয়া এবং ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমে পরিবেশন, প্রকাশ, সম্প্রচার তথা প্রচারণা করায় নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করে তা সাতদিনের মধ্যে প্রত্যাহার করতে তিশার বাবা সাইফুল ইসলামকে বলা হয়েছে। একইসঙ্গে আদালতে বিচারাধীন বিষয়ে সোশ্যাল মিডিয়া এবং ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমে অসত্য, মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট তথ্যাদি পরিবেশন থেকে সম্পূর্ণভাবে বিরত থাকতে বলা হয়েছে।

এছাড়া বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানকে লিগ্যাল নোটিশ প্রাপ্তির সাত (সাত) দিনের মধ্যে আটটি লিংকসমূহ অপসারণের যথাযথ পদক্ষেপ গ্রহণের পাশাপাশি যারা এসব প্রচার, প্রকাশ ও পরিবেশনের অপকর্ম করেছে তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত পদক্ষেপ নিতে বলা হয়েছে। অন্যথায় প্রচলিত আইন অনুসারে ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD