1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে বসতবাড়িতে আগুন, কলোনির ১০টি রুম পুড়ে ছাই মুন্সীগঞ্জে নৌ পুলিশের অভিযানে ৭০ কেজি জাটকা জব্দ ধামরাইয়ে পাঁচ ইটভাটায় ২৪ লাখ টাকা জরিমানা, একটির চিমনি ধ্বংস নরসিংদী মব সৃষ্টির অবসান ঘটিয়ে প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাস স্বপদে বহাল মুন্সীগঞ্জে লৌহজংয়ে চোর সন্দেহে গণপিটুনিতে আহত দুই যুবকের মৃত্যু বেড়িবাঁধের আশ্রয়েও জুটল না নিরাপত্তা: লোনা পানির প্রতিবাদ করায় ভূমিহীন নারীকে মারপিট ধামরাই থানায় যানবাহনের সংকটে কাংখিত সেবা দিতে হিমশিম খাচ্ছে পুলিশ পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানালেন আলহাজ্ব মোঃ ইসরাফিল হোসেন ইরানে মার্কিন স্থলবাহিনী পাঠানোর সম্ভাবনা উড়িয়ে দেননি ট্রাম্প কুমিল্লায় বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সেমিনার ও ইফতার মাহফিল

চিলমারীতে পানকৌড়ি সাহিত্য অঙ্গনের কবিতা আবৃত্তি ও কবিতা লেখার বিশেষ ক্লাসের উদ্বোধন

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ৩০৩ বার পড়া হয়েছে

আরমান হোসাইন, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : সাহিত্য চর্চাই পারে সমাজ, জাতি ও আজকের প্রজন্ম কে এগিয়ে নিতে। এরই ধারাবাহিকতায়, কুড়িগ্রাম জেলার চিলমারীতে সাহিত্য চর্চার অনন্য এক প্রতীক পানকৌড়ি সাহিত্য অঙ্গন প্রাচীন বন্দর নগরী চিলমারী বাংলাদেশ।

পানকৌড়ি র প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সাহিত্য প্রেমীদের কবিতা আবৃত্তি ও কবিতা লেখার শুভ উদ্বোধন করা হয়।

শনিবার (২ মার্চ) চিলমারী উপজেলা হল রুমে উক্ত অনুষ্ঠানে সহকারী অধ্যাপক নাজমুল হুদা পারভেজ এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব,মোঃ মিনহাজুল ইসলাম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিলমারী উপজেলা নির্বাচন অফিসার জনাব আব্দুর রাজ্জাক,সাপ্তাহিক যুগের খবর প্রকাশক ও সম্পাদক (সাংবাদিক) এস এম নুরুল আমিন সরকার, পানকৌড়ি র সাধারণ সম্পাদক প্রভাষক মঞ্জুরুল আহসান সরদার,ও সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) আসাদুজ্জামান রিয়াদ, প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ আরমান হোসাইন অনিক, দপ্তর সম্পাদক নুর আমিন সরকার প্রমুখ।

উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয় কবিতা আবৃতি ও লেখার অভিনব কৌশল ও সাহিত্য চর্চার প্রশিক্ষণ । এতে উদফুল্য অভিভাবক ও দূর দূরান্ত থেকে আসা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও সাহিত্য প্রেমীরা। পানকৌড়ি সাহিত্য অঙ্গনের মহৎ এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে পানকৌড়ি র পাশে থাকার আশ্বাস দেন চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা নির্বাচন অফিসার।

আজকের উদ্বোধনী ক্লাসে দূর-দদরান্ত থেকে আসা অভিভাবকরাও বেশ অপ্লুত এমন প্লাটফর্ম তৈরী করবে আগামীর সম্ভাবনা এমনটায় মনে করেন তারা। সাহিত্য চর্চার মাধ্যমে এগিয়ে যাবে আজকের প্রজন্ম তাই সাহিত্য অনুরাগীদের জন্য প্রতি শুক্রবার ও শনিবার ফ্রি সাহিত্য চর্চার বিশেষ ক্লাসে সকল সাহিত্য প্রেমিদের আসার জন্য আহ্বান জানান, পানকৌড়ি র প্রতিষ্ঠাতা সভাপতি নাজমুল হুদা পারভেজ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD