1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম :
রাজনৈতিক পরিচয় বদলে প্রভাব বিস্তারের অভিযোগ, গাংনীর কাজীপুরে আলোচনায় টুটুল ঐতিহাসিক গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আশুলিয়ায় জামায়াতের দোয়া ও স্মরণ সমাবেশ গৌরনদীতে নির্মাণাধীন ব্রিজ ধসে পড়ার ঘটনা তদন্তে ২ কমিটি আশুলিয়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র থানা আহ্বায়ক কমিটি অনুমোদন জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা আর্জেন্টিনার স্কাল ইন্টারন্যাশনালের আন্তর্জাতিক দূত হলেন ডালটন জহির ভাইরাল ভিডিও ঘিরে আশুলিয়ার ধামসোনায় চাঞ্চল্য, নিরপেক্ষ তদন্তের দাবি ঢাকায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক ফোরামের উপদেষ্টার ছেলের মৃত্যু গৌরনদীতে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ​জার্মানিতে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের ‘রক্তে জুলাই’: যুক্ত হচ্ছেন আসিফ মাহমুদ ও মোস্তফা সরয়ার ফারুকীসহ বিশিষ্টজনেরা

মদনে যাত্রাকালী খালের মাছ ধরা নিয়ে সংঘর্ষের নিহত ১, আহত ৪

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪
  • ৩৫৫ বার পড়া হয়েছে

হাবিবুর রহমান, নেত্রকোনা প্রতিনিধি :
নেত্রকোনার মদনে দু,পক্ষের সংঘর্ষে সজীব (১১) নামের এক শিশু নিহত হয়েছে। সুলেমান (২০), হেকিম (৪৫), হৃদয় ( ৩০) আশিক ( ৪০) নামের আরও চারজন আহত হয়েছে।

উপজেলা ফতেপুর ইউনিয়নের পশ্চিম ফতেপুর গ্রামে যাত্রা খালি খাল নিয়ে দু,পক্ষের মাঝে সংঘর্ষ সৃষ্টি হলে সজীব নামের শিশুটি গুরুতর হয়,পরে স্বজনেরা তাকে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে
কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রোজ শুক্রবার ১৫ মার্চ আনুমানিক বিকাল তিনটার দিকে পশ্চিম ফতেপুর যাত্রা খালি খালের ডুবা জোরপূর্বক সেচে মাছ ধরতে গেলে বাধা দেওয়া দুই পক্ষের মাঝে সংঘর্ষের ঘটনাটি ঘটে।

নিহত সজীবের দাদা ইব্রাহিম মুন্সী বলেন, গত বছর হিরন( ৬০) এর কাছে আমাদের পারিবারিক যাত্রাকালী খালের ডুবা জমা দিয়েছিলাম। গত কার্তিক মাসে পর্যন্ত জমা নেওয়ার সময় সীমা শেষ হয়। নির্ধারিত সময় শেষ হওয়ার পরও তারা আমাদের মাছের ডোবা ডিজেল মেশিন লাগিয়ে সেচে মাছ ধরা শুরু করে তারা।

পরে বাধা দেওয়ার কারণে হিরনের লোকজন মিলে আমাদের উপর দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিতভাবে হামলা করলে আমার ভাতিজার দিকে নাতি সজীব নামের শিশুটি প্রতিপক্ষের আঘাতে নিহত হয়।

এ ঘটনায় থানা পুলিশ মল্লিক (৫০), আনচু মিয়া (৬০), চাঁন মিয়া (৪৫) নামের তিনেক আটক করে থানা হেফাজতে আসেন।

এ ঘটনা নিশ্চিত করে ওসি তদন্ত জাহাঙ্গীর আলম বলেন, ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়েছে। শিশুটির লাশ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD