1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ২০ মে ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গৌরনদীতে শিক্ষা পদক প্রতিযোগিতা: কুইজ, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রাণচাঞ্চল্য ‎গৌরনদীতে ভূমি মেলা উদ্বোধন: দালালমুক্ত ও হয়রানিমুক্ত ভূমি সেবার আশ্বাস প্রশাসনের আশুলিয়ায় শুরু হলো তিন দিনব্যাপী ভূমি মেলা-২০২৬ আশুলিয়ায় ফার্নিচার ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রবাসীকে ৮ টুকরো করে মরদেহ ফেলে এসে ‘পার্টি’ করেন মা-মেয়ে মদনে নবজাতক শিশুকে পাট ক্ষেতে ফেলে দিয়ে তালাকপ্রাপ্ত নারীকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত গ্রেপ্তার ধামরাইয়ে বিপুল পরিমাণ তামাকজাত দ্রব্য ধ্বংস অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন উপাচার্য কয়রায় সিধ কেটে ঘরে ঢুকে ঔষধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা আশুলিয়ায় ভোক্তা অধিকারের অভিযান: ৩ প্রতিষ্ঠানকে জরিমানা ও সিলগালা

উজিরপুরে বেশি দামে পণ্য বিক্রির অভিযোগে ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ মার্চ, ২০২৪
  • ২৮০ বার পড়া হয়েছে

মোঃ আল আমিন(বাপ্পি), উজিরপুর (বরিশাল) প্রতিনিধি :
পবিত্র মাহে রমজান ও ঈদকে সামনে রেখে বিভিন্ন অসাধু ব্যবসায়ীরা বেশি দামে পণ্য বিক্রি করতে না পারে সে জন্য উজিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ সাখাওয়াত হোসেন উপজেলার বিভিন্ন হাট বাজার মনিটরিং করেন।

এ সময় পণ্যের তালিকা না রাখায় ও অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে জানা যায়, ১৬ মার্চ শনিবার শোলক ইউনিয়নের ধামুরা বাজারের মোঃ ফিরোজ বেপারী (৩৮)কে বাংলাদেশ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ও ৪০ ধারায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ জরিমানা করা হয়।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সকল ব্যবসায়ীদের উদ্দেশ্যে সরকারি ন্যায্য মূল্যের তালিকা প্রদর্শন সহ সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি জন্য সচেতনা মূলক সভা করেন। এ সময় স্থানীয় সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে তিনি শোলক ইউনিয়নের ধামুরা মাধ্যমিক বিদ্যালয়ে বাংলাদেশ নির্বাচন কমিশনার কতৃক স্মার্ট এনআইডি কার্ড বিতরণ কার্যক্রমের পরিদর্শন করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ সাখাওয়াত হোসেন বলেন,পবিত্র মাহে রমজানকে পুজি করে কোন অসাধু ব্যবসায়ী বা ব্যাক্তি অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি করলে তাকে শাস্তির সম্মুখীন হতে হবে এবং পুরো রমজান মাসে বাজার মনিটরিং এর মাধ্যমে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি নিয়ন্ত্রণ করা হবে বলে তিনি জানান।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD