1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানালেন আলহাজ্ব মোঃ ইসরাফিল হোসেন ইরানে মার্কিন স্থলবাহিনী পাঠানোর সম্ভাবনা উড়িয়ে দেননি ট্রাম্প কুমিল্লায় বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সেমিনার ও ইফতার মাহফিল মুন্সীগঞ্জে প্রেমের টানে চীনা যুবক, মুসলিম রীতিতে বিয়ে মুন্সীগঞ্জে টেন্ডার জমা নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ ধামরাইয়ে জোরপূর্বক জমি দখলে রাখার অভিযোগ, বারংবার বিচারেও মিলছে না সমাধান বিএনপি দেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছে : ড. মঈন খান ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩ মুন্সীগঞ্জে ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১ আগামী দিনে কাজের মধ্য দিয়ে প্রমান করব, মেয়র মজিবুর রহমান

গোবিন্দগঞ্জে আন্তর্জাতিক বিশ্ব নারী দিবস উপলক্ষে আলোচনা সভা

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
  • ৪১৭ বার পড়া হয়েছে
গোবিন্দগঞ্জে আন্তর্জাতিক বিশ্ব নারী দিবস উপলক্ষে আলোচনা সভা

আব্দুল বাতেন লাবু, গাইবান্ধা প্রতিনিধি :
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নে আন্তর্জাতিক বিশ্ব নারী দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘নারীর সমঅধিকার সম সুযোগ এগিয়ে নিতে হউক বিনিয়োগ’ শীর্ষক আয়োজনে প্রত্যন্ত গ্রামাঞ্চলের শতাধিক উদ্দমী নারী অংশ নেন।

সোমবার (১৮ মার্চ, ২০২৪) সকালে নাকাই ইউনিয়ন পরিষদ হলরুমে এএলআরডি,ঢাকা’র সহযোগিতায় এবং নিত্য বিকাশ কেন্দ্রের বাস্তবায়নে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারজানা ইয়াসমিন, নাকাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খ. ম সাজু, ফিন্যান্স অ্যান্ড ডকুমেন্টশন অফিসার আলমগীর মিয়া, নিত্য বিকাশ কেন্দ্রের নির্বাহী রোজী বেগম, প্রোগ্রাম কো-অর্ডিনেটর (এনবিআর) বিউটি রানী সরকার প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা, গ্রামাঞ্চলের উদ্দমী নারীদের নানা বিষয়ে প্রশিক্ষণ দিয়ে কর্মমুখী ও স্বাবলম্বী করার সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তারা। এ প্রকল্পের অধীনে গ্রামীণ নারীরা গ্রুপ ভিত্তিক সপ্তাহিক ও মাসিক প্রশিক্ষণের মাধ্যমে ক্ষুদ্র কুঠির শিল্পের নানা বিষয়ে পরাদর্শী আত্ম-কর্মসংস্থানের পথ প্রশস্ত করবে। প্রশিক্ষণ শেষে উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য বাজারজাত পর্যন্ত সহযোগিতার আশ্বাস্ত করা হয়। আগামী পাঁচ বছর এ প্রকল্পের আওতায় নারীদের অনলাইন আয়ের প্রশিক্ষণও দেওয়া হবে বলে জানান।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD