1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ভালোবাসার মানুষ’ নিয়ে আসছেন শিমুল হাসান, প্রকাশ পাচ্ছে আগামীকাল সন্ধ্যা ৬টায় রাজধানীতে জামালপুর-১ আসনের সাবেক এমপি নূর মোহাম্মদ গ্রেপ্তার পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৫ কোটি ৯০ লাখ টাকা রাফিনিয়াকে ছাড়াই নকআউট অভিযান শুরু ব্রাজিলের ঠাকুরগাঁও জেলা প্রশাসকের রাণীশংকৈল উপজেলা পরিদর্শন:উন্নয়ন, শিক্ষা ও জনসেবায় গুরুত্বারোপ বিএমএসএফ প্রতিনিধি দল আজ স্বাস্থ্য অধিদপ্তরে যাচ্ছেন গৌরনদীতে ১০৫ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার মুহাম্মদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিতে বিদ্যোৎসাহী সদস্য হিসেবে মনোনীত সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক খোকন হাওলাদারকে হুমকির অভিযোগ আশুলিয়ার তাজপুরে ৯৫ লাখ টাকার উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ

জায়গা নিয়ে বিরোধে বড় ভাইয়ের আঘাতে গেল ছোট ভাইয়ের প্রাণ

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : সোমবার, ৩ জুন, ২০২৪
  • ২০২ বার পড়া হয়েছে

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি : মাদারীপুরের রাজৈরে বাড়ির জায়গা নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের আঘাতে ছোট ভাই নিহত হয়েছেন। গতকাল রবিবার রাত ৮ টার দিকে উপজেলার বদরপাশা ইউনিয়নের শংকরদী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত লাভলু বয়াতী (৪৫) একই গ্রামের মৃত ইস্রাফিল বয়াতীর ছেলে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

এ ঘটনায় পুলিশ বড় ভাই বাবুল বয়াতীর স্ত্রী পারুলকে আটক করেছে।পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, বাড়ির জায়গা নিয়ে আপন দুই ভাই বাবুল বয়াতী ও লাভলু বয়াতীর মধ্যে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। এর জেরে ছোট ভাই লাভলু বয়াতী রবিবার মাগরিবের নামাজ পড়ে বাড়িতে আসলে বড় ভাই বাবুল বয়াতীর সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায় দুই ভাইয়ের মধ্যে ধস্তাধস্তি ও মারামারি হয়। এ সময় ছোট ভাই লাভলু মাটিতে লুটে পড়ে যায়।

পরে লাভলুকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহতের বোন ফরিদা বেগম জানান, বাড়ির জায়গা নিয়ে আমার বড় ভাই ও ছোট ভাইয়ের মধ্যে মারামারি হয়। এসময় ছোট ভাই মারা যান। নিহতের স্ত্রী নাছিমা বেগম জানান, আমার ভাসুর বাবুল বয়াতী আমার স্বামীকে মারপিট করে মেরে ফেলেছে।

আমি এই হত্যার বিচার চাই।

রাজৈর থানার ওসি আসাদুজ্জামান হাওলাদার জানান, এ ঘটনায় বড় ভাই বাবুল বয়াতীর স্ত্রী পারুল বেগমকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD