1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাউল গানের প্রতি ভালোবাসা থেকে স্বপ্নপূরণ: মুক্তা সরকার ও জুলেখা সরকারের সঙ্গে এক মধুর অধ্যায় বিচ্ছেদ গানের কণ্ঠে শ্রোতাদের হৃদয় জয় করছেন জুলেখা সরকার আমতলীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহিদ দিবস কয়রায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল গংগাচড়ায় ব্রিজ দেবে যাওয়ায় চরম দুর্ভোগ, দ্রুত সংস্কারের দাবিতে এলাকাবাসী গৌরনদীতে ১৬ জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গৌরনদীতে ‘১৬ জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা নাটকীয় প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা, মেসির জাদুতে স্পেনের মুখোমুখি চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, ঘরে ফিরছেন মানুষ ৫ বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি ভিসা চালু করল আমিরাত

নেত্রকোনা হাওরের দেশীয় মাছ উৎপাদন সংরক্ষণ আইন বাস্তবায়নে মোবাইল কোড পরিচালনা

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ জুন, ২০২৪
  • ২০২ বার পড়া হয়েছে

হাবিবুর রহমান, নেত্রকোনা প্রতিনিধি :
নেত্রকোনার মদন উপজেলার হাওরের দেশীয় প্রজাতির মাছ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে হাওর অধ্যুষিত অঞ্চলে মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে মদন উপজেলা মৎস্য অফিসের আয়োজনে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোঃ শাহ আলম মিয়া (ভূমি) সহকারী কমিশনার এ টি এম আরিফ, মৎস্য কর্মকর্তা কামরুল ইসলাম। মদন থানা পুলিশের এস আই হারুনুর রশিদ, এএসআই শহিদুল ইসলাম।

মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল হাসানের সহযোগিতায় উপজেলা কাইটাইল ইউনিয়নে শিবাশ্রম গ্রামের মৃত আইন উদ্দিনের ছেলে স্বপন মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে প্রায় আনুমানিক ১ লক্ষ ৫০ হাজার টাকার ১২৬ পিছ নতুন কারেন্ট জাল ও চায়না দুয়ারী জাল জব্দ করা হয়।

জব্দকৃত অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল গুলো উপজেলা পাবলিক হল মাঠে জনসম্মুখে আগুন দিয়ে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

অবৈধ জাল পুড়িয়ে বিনষ্ট করার সময় উপস্থিত ছিলেন, সাধারণ জনগণ, পুলিশ প্রশাসন ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ আলম মিয়া বলেন, হাওরের দেশীয় মাছ উৎপাদন সংরক্ষণ আইন বাস্তবায়নে অবৈধ কারেন্ট জাল ও চায়না দুয়ারী জালের জেলেদের বিরুদ্ধে সারা বছরই এ অভিযান অব্যাহত থাকবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD