1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
টাঙ্গাইলের কালিহাতীতে আকস্মিক ঝড়ে গাছ উপড়ে ১০ লাখ টাকার ক্ষতি, বন্ধ সড়ক যোগাযোগ শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল শাখার ক্রীড়া বিষয়ক সম্পাদক নির্বাচিত হলেন বাদল ঝড়ে গাছ পড়ে মহাসড়কে গজারিয়ায় যানজট ক্যাশলেস লেনদেনের বিস্তারে অর্থনীতিতে নতুন গতি ধামরাইয়ে পরকীয়া প্রেমিকের সাথে এসে নারীর রহস্যজনক মৃত্যু, প্রেমিক আটক মুন্সিগঞ্জ ৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত আধুনিক পশু জবাইখানার উদ্বোধন আশুলিয়ায় পুলিশের পৃথক অভিযানে মাদক উদ্ধার, ৮ আসামি গ্রেপ্তার ইরানের সঙ্গে ফের যুদ্ধ শুরু করলে একাই লড়তে হবে: নেতানিয়াহুকে ট্রাম্প ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’ জঙ্গল সলিমপুর দখলদারের তালিকায় সাবেক ভূমিমন্ত্রী ও তার পরিবারের প্রতিষ্ঠান

কালিয়াকৈরে সাপের কামড়ে মৃত ব্যক্তিকে ‘জীবিত করার কথা বলে টাকা নিয়ে কবিরাজ উধাও!

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ১৩৫ বার পড়া হয়েছে

মোঃ ইউনুসআলী, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের কালিয়াকৈরে সাপের কামড়ে মৃত ব্যক্তিকে ঝাড়ফুঁকের মাধ্যমে জীবিত করার কথা বলে টাকা নিয়ে পালিয়ে গেছে কবিরাজ। গতকাল শনিবার বিকেলে উপজেলার পশ্চিম বাসুরা গ্রামে সাপের কামড়ে মারা যাওয়া সাইফুল ইসলাম নামের এক যুবকের পরিবারের কাছ থেকে ১৫ হাজার টাকা নিয়ে কড়ি আনার কথা বলে পালিয়ে যান ওই কবিরাজ।

পরে কবিরাজের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করার পর গতকাল মধ্যরাতে মৃত যুবককে দাফন করা হয়েছে। মৃত সাইফুল ইসলাম (৪০) গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাসুরা গ্রামের ইউনুছ আলীর ছেলে। ওই ব্যক্তি পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন। গত শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে প্রতিবেশীদের সঙ্গে মাছ ধরতে বাড়ির পাশের একটি বিলে যান সাইফুল। পথে বিষধর সাপে তার পায়ে কামড় দেয়। তার সঙ্গে থাকা অন্য ব্যক্তি টেঁটা দিয়ে সাপটি মেরে ফেলেন। পরে মৃত সাপটি নিয়ে সাইফুল বাড়িতে ফিরে স্বজন ও এলাকাবাসীকে সাপে কামড় দেওয়ার ঘটনাটি জানান।

এরপর সাইফুলকে প্রথমে স্থানীয় এক কবিরাজের কাছে নেওয়া হয়। ওই কবিরাজের বাড়ি থেকে ঝাড়ফুঁক শেষে রাতেই তাকে টাঙ্গাইলের মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার সকালে তার মৃত্যু হয়। মৃত সাইফুলকে শনিবার জোহরের নামাজের পর দাফন করার সিদ্ধান্ত হয়। কিন্তু সন্ধ্যা পার হয়ে গেলেও নিহতের স্বজনেরা অন্য এক কবিরাজের আশ্বাসে সাইফুলকে দাফন করতে দেয়নি।

জানা যায়, ওই কবিরাজ নাকি সাত দিনের সাপে কাটা রোগী ভালো করতে পারেন। তার কথা মতে স্থানীয় স্কুল মাঠে ওই কবিরাজ তার সঙ্গী-সাথীদের নিয়ে কলাগাছ ও কলসি স্থাপন করে নানা আয়োজন করে। মৃত ব্যাক্তিকে চিকিৎসায় ভালো করবে বলে ঝাড়ফুঁকের কার্যক্রম শুরু করে ওই ওঝা। দৃশ্যটি দেখার জন্য দূর-দূরান্তের বিভিন্ন এলাকা থেকে মৃত যুবকের বাড়িতে দিনব্যাপী ভিড় করে উৎসুক জনতা।

ঢালজোড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার মনিরুজ্জামান জানান, তবে কবিরাজের ঝাড়ফুঁকে কোনো কাজ হয়নি। এক পর্যায়ে তিনি একটি কড়ি আনার কথা বলে গ্রামের দু’জন লোককে সঙ্গে নিয়ে সাভারের দিকে যায়। কিন্তু সে এখান থেকে যাওয়ার পর বিভিন্ন টালবাহানা শুরু করে। এখন যে দু’জন লোক তারা নিয়ে গেছে তাদের জীবন সংকটাপন্ন অবস্থায় রয়েছে বলে আমি মনে করি। তাই আমরা, আমাদের লোকজনদের বলেছি তোমরা নিরাপদে আমাদের কাছে ফিরে আসো। পরে আমরা সাইফুলের জানাজা ও দাফনের কাজ রাতের মধ্যেই সম্পন্ন করা হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD