1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নিউইয়র্কে “আশা রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি হল”-এর জমকালো উদ্বোধন জনপ্রিয় কণ্ঠশিল্পী সিমলার মৌলিক গানে স্বপ্নযাত্রা সুন্দরবনে কোস্টগার্ডের সাথে বনদস্যুর বন্দুকযুদ্ধে নিহত ১, আটক ২ মুন্সীগঞ্জে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিএনপি গনতন্ত্রে বিশ্বাস করে : ড. মঈন খান ‘আর্জেন্টিনা সবজি ভাণ্ডার’:জার্সি গায়ে এলেই সবজিতে বিশেষ ছাড় গৌরনদীতে জনতার মেয়র হতে চান আলাউদ্দিন ভূইয়া গৌরনদীতে মাদকমুক্ত যুব সমাজ গঠনে কাজী ফাউন্ডেশনের প্রীতি ফুটবল ম্যাচ আশুলিয়ার বগাবাড়ি আমবাগানে মাদক ব্যবসার অভিযোগ, প্রতিরোধে মাঠে হারুন অর রশিদ গৌরনদীতে গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লি.-এর বার্ষিক সাধারণ সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত

আশুলিয়ার শিল্পাঞ্চলে বিক্ষোভ ও ভাঙচুরের অভিযোগে আটক ৩

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৪ বার পড়া হয়েছে

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি || আশুলিয়ায় শিল্পাঞ্চলে বিক্ষোভ ও ভাঙচুরের অভিযোগে তিন যুবককে আটক করেছে আশুলিয়া থানা পুলিশ।

বুধবার (৪ সেপ্টেম্বর) রাতে আশুলিয়া থানার পরিদর্শক (ওসি তদন্ত) মাসুদুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বিকেল ৫টার দিকে আশুলিয়ার জিরাবো এলাকায় দেওয়ান সিএনজি পাম্পের পাশে একটি পোশাক কারখানার সামনে থেকে তাদের আটক করে পুলিশ।

আটকরা হলেন– তুহিন খান (২২), আশিকুর রহমান (১৮) ও মনির হোসেন (২৪)। তবে তাৎক্ষণিকভাবে আটকদের বিস্তারিত পরিচয় এবং কোনো পোশাক কারখানার শ্রমিক তাও জানা সম্ভব হয়নি।

পুলিশ জানায়, টানা কয়েকদিনের শ্রমিক অসন্তোষ শিল্প কারখানার কাজ ব্যাহত হচ্ছে। বুধবার পোশাক কারখানায় বিক্ষোভ ও ভাঙচুরের কারণে আশুলিয়ার জিরাবো এলাকার দেওয়ান পেট্রোল পাম্পের পাশ থেকে ওই তিন যুবককে আটক করা হয়েছে।

আশুলিয়া থানার পরিদর্শক (ওসি তদন্ত) মাসুদুর রহমান বলেন, পোশাক কারখানায় বিক্ষোভ ও ভাঙচুরের কারণে তাদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

উল্লেখ্য, টানা কয়েকদিন বিভিন্ন পোশাক কারখানায় বিভিন্ন দাবিতে শ্রমিকরা বিক্ষোভ করছে। এতে টানা কয়েকদিনের শ্রমিক বিক্ষোভে মালিক পক্ষ কিছু কিছু দাবি মঙ্গলবার মেনে নিয়েছিল। তবে তা আবার মালিক পক্ষ মেনে না নেওয়ার কারণে ফের শ্রমিক বিক্ষোভ শুরু হয়। এতে আশুলিয়ার বিভিন্ন কারখানার পোশাক শ্রমিকরা উত্তেজিত হয়ে কারখানার সামনে ও সড়কে বিক্ষোভ করে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD