1. abdussalam190191@gmail.com : মোঃ আব্দুস ছালাম : মোঃ আব্দুস ছালাম
  2. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  3. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  4. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  5. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  6. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  7. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  8. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  9. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  10. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই – এটিএম কামরুল ইসলাম গৌরনদীতে বাউরগাতী ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে ৭-৩ গোলে জয় পবিত্র ঈদে মিলাদুননবী (সা.) উপলক্ষে জনাব মোঃ মনিরুল ইসলাম (মঞ্জু) এর শুভেচ্ছা ও মোবারকবাদ বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত আশুলিয়ায় ৫ বছরের শিশু তাসিনকে হত্যার রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেপ্তার কয়রা উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা জনস্বাস্থ্য ঝুঁকিতে রেখে মাংস বিক্রি, ধামরাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির অভিযানে ৩৯৭ বোতল ভারতীয় মাদক উদ্ধার গৌরনদীতে জেলা প্রশাসকের সঙ্গে উপজেলা প্রশাসন ও গণ্যমান্য ব্যক্তিদের মতবিনিময় নাগরিক উদ্যোগ’র মানবাধিকার সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিতকরণে মতবিনিময় গৌরনদীতে

ট্রান্সকম বেভারেজের কাছে পাওনা টাকার দাবীতে গাজীপুরে মানব বন্ধন

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৩ বার পড়া হয়েছে

উৎপল রক্ষিত, গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় অবস্থিত ট্রান্সকম বেভারেজের কাছে পাওনা টাকার দাবীতে মানব বন্ধন করেছে ভোক্তভোগিরা। সোমবার বিকেলে গাজীপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ভোক্তভোগিরা জানান, কালিয়াকৈর উপজেলার মৌচাক কামরাঙাচালা এলাকার স্থানীয় ১২টি বাড়ী ট্রান্সকম বেভারেজ কর্তৃপক্ষ তাদের কারখানা সম্প্রসারনের সুবিধার্থে কয়েক বছর আগে কিনে নেয়। ক্রয়কৃত বাড়ীর লোকদেরকে শর্তঅনুযায়ী পাশেই অন্য জায়গায় স্থানান্তর করে।

এসময় কারখানা কর্তৃপক্ষ লিখিত শর্ত দিয়েছিল যে, গ্যাস বিদ্যুত পানির লাইন স্থানান্তর করে দেবে এবং বাড়ীর স্থাপনাসহ বিভিন্ন মালামাল ও আসবাবপত্র বাড়ীর লোকজন নিয়ে নেবে। কিন্ত দীর্ঘদিন অতিবাহিত হলেও তারা পানি বিদ্যুৎ ও গ্যাস লাইন স্থানান্তর করে দেয়নি। ফলে বাড়ীর মালিকদেরকে এসব বিলবাবদ প্রতিমাসে বিপুল পরিমান টাকা পরিশোধ করতে হচ্ছে। অথচ এসব লাইন ব্যবহার করছে কারখানা কর্তৃপক্ষ।

অন্যদিকে একজন বাড়ীর মালিকের এক শতাংশ জায়গার দাম এখনো তারা পরিশোধ করছে না। সব মিলিয়ে ক্ষতিগ্রস্থ ৮টি পরিবারের সদস্যরা এক কোটি পয়ত্রিশ লাখ টাকা কারখানা কর্তৃপক্ষের নিকট পাবে বলে দাবী তাদের। মানববন্ধনে ভোক্তভোগি পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তব্য রাখেন, মাওলানা মোঃ মামুন দেওয়ান, ইউসুফ মুন্সী, রাজু আহমেদ,মামুন মিয়া প্রমুখ। তারা অবিলম্বে এ পাওনা টাকা আদায়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD