1. abdullahamtali@gmail.com : আব্দুল্লাহ আল নোমান : আব্দুল্লাহ আল নোমান
  2. abdussalam190191@gmail.com : মোঃ আব্দুস ছালাম : মোঃ আব্দুস ছালাম
  3. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  4. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  5. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  6. b1ny0vcn7svub8@maxxspace.com : Bitcoin payout. Get ->> telegra.ph/Coinbase-10-03-11?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a& : Bitcoin payout. Get ->> telegra.ph/Coinbase-10-03-11?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a&
  7. ekhlasur831@gmail.com : মোঃ ইখলাছুর রহমান : মোঃ ইখলাছুর রহমান
  8. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  9. jahidulislam320985@gamil.com : জাহিদুল ইসলাম : জাহিদুল ইসলাম
  10. jc078xjjw0wdgi@uberip.com : ???? Transaction of 112,356.44 $ ????➜ graph.org/Bitcoin-Cloud-Mining-08-27?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a& №J1784 ???? : ???? Transaction of 112,356.44 $ ????➜ graph.org/Bitcoin-Cloud-Mining-08-27?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a& №J1784 ????
  11. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  12. khonjoy618@gmail.com : আলামিন ভূঁইয়া : আলামিন ভূঁইয়া
  13. litonmh262@gmail.com : liton Mahmud : liton Mahmud
  14. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  15. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  16. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  17. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  18. spbijoy441@gmail.com : Poresh Chandro Bormon : Poresh Chandro Bormon
  19. zeebon.office@gmail.com : Riaz Islam Jibon : Riaz Islam Jibon
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
সবকিছু হারাবে সৌদি আরব: সতর্ক করলেন ইরানের বিশ্লেষক স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেবে বিএনপি জনবল সংকটে খুঁড়িয়ে চলছে কয়রার শিক্ষা অফিস, ১১ পদের ৭ জন শুন্য ভোগান্তিতে দাপ্তরিক কার্যক্রম ধামরাইয়ে ২টি অবৈধ ইটভাটায় জরিমানা, একটির কিলন ধ্বংস রাণীশংকৈলে শয়নকক্ষ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মায়ের মামলায় অপমৃত্যুর তদন্ত আমতলীতে ৯০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার গৌরনদীতে ব্যতিক্রমী উদ্যোগ, ঘরে বসেই মিলবে দেশি খাবার গৌরনদীতে ১৫০ টাকায় চারজনের বিকেলের নাশতা, থাকছে চাউমিন-ফ্রেঞ্চ ফ্রাই ও ডিম চপ IK Music Station-এ আসছে মোমতারীন মেরীর নতুন গান ‘আদর’ বার্থীকে হারিয়ে ফাইনালে কটকস্থল ​

সাভার শিল্পাঞ্চলের বেশিরভাগ পোশাক কারখানা সচল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮৮ বার পড়া হয়েছে

সাভার (ঢাকা) প্রতিনিধি || ঢাকার সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে বেশিরভাগ তৈরি পোশাক কারখানায় কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। শিল্পাঞ্চলে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকে পোশাক শ্রমিকদের যথারীতি কারখানায় উপস্থিত হতে দেখা যায়। সকালে নির্ধারিত সময়ে সাভার, আশুলিয়া ও ধামরাই উপজেলার বিভিন্ন তৈরি পোশাক কারখানায় উপস্থিত হন শ্রমিকেরা। তবে দুপুর ১২টা পর্যন্ত আগে থেকে বন্ধ থাকা ১৯ কারখানা ছাড়া আরও ২১টি কারখানা বন্ধ রয়েছে। সবমিলিয়ে শিল্পাঞ্চলের ৪০টি কারখানা বন্ধ রয়েছে বলে জানিয়েছে আশুলিয়ার শিল্পাঞ্চল পুলিশ। এদিকে শিল্পাঞ্চলের অন্য এলাকার কারখানাগুলোয় শ্রমিকেরা কাজ করছেন বলে জানান তারা।

শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম মঙ্গলবার দুপুর ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমই-এর তথ্য অনুসারে সাভার, আশুলিয়া, ধামরাই ও গাজীপুর এলাকায় ১,২৯৪টি পোশাক কারখানা রয়েছে।

আশুলিয়ার শিল্পাঞ্চল পুলিশ-১ ও তৈরি পোশাক কারখানাসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, বেতন ও হাজিরা বোনাস দেওয়া, টিফিন বিল বৃদ্ধি এবং শ্রমিক ছাঁটাই বন্ধসহ কিছু দাবিতে শ্রমিকেরা আশুলিয়া ও গাজীপুর শিল্প এলাকায় কয়েক দিন ধরে বিক্ষোভ করছেন। কোথাও কোথাও আন্দোলন রূপ নিচ্ছিল সহিংসতায়। এর জেরে অনেক কারখানায় শ্রমিকরা কাজ শুরু করলেও কিছুক্ষণের মধ্যেই কারখানা বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। সবমিলিয়ে এক অস্থির পরিস্থিতি পার করছে পোশাক খাত।

বিভিন্ন দাবি নিয়ে শ্রমিকদের সাথে মালিকপক্ষের বনিবনা না হওয়ায় এবং অভ্যন্তরীণ সমস্যার কারণে গতকালও আশুলিয়া শিল্পাঞ্চলে ৯০টি কারখানায় ছুটি ছিল। তবে এসময়ে কোথাও কোনো বিশৃঙ্খলতার খবর পাওয়া যায়নি।

পরিস্থিতি নিয়ন্ত্রণে গত কয়েক দিন ধরেই মালিকপক্ষ, শ্রমিক পক্ষ ও প্রশাসনসহ পোশাকখাত সংশ্লিষ্টরা টানা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। শ্রমিকদের দাবির পরিপ্রেক্ষিতে সোমবার বিজিএমইএ ভবনে বৈঠকে বসেন শ্রমিক-মালিক ও আইনশৃঙ্খলা বাহিনী। বৈঠক শেষে বেশ কিছু দাবি মানার সিদ্ধান্ত জানিয়ে শিল্পাঞ্চলের সব কারখানা আজ (মঙ্গলবার) খুলে দেওয়ার কথা জানানো হয়। আজ সকাল থেকে সাভার, আশুলিয়া ও ধামরাইয়ের প্রায় সব পোশাক কারখানা খোলা রয়েছে বলে জানা যায়। এছাড়া পুরো এলাকায় দেখা গেছে প্রশাসনের বাড়তি নিরাপত্তা।

গত কয়েকদিনে যেসকল এলাকায় শ্রমিক বিক্ষোভের ঘটনা ঘটছে সেসকল এলাকায় আজও নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আশুলিয়ার বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের নরসিংহপুর এলাকায় বিভিন্ন কারখানার সামনে সেনাবাহিনী, এপিবিএন ও পুলিশ সদস্যরা অবস্থান নিয়েছেন। সড়কে টহল দিচ্ছে সেনাবাহিনী, র‍্যাব, বিজিবি ও পুলিশ সদস্যরা।

বাংলাদেশ গামের্ন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন বলেন, গতকাল বিজিএমইএ বৈঠকে কিছু সিদ্ধান্ত হওয়ার পর আজকে অধিকাংশ কারখানা সচল রয়েছে। কিছু কারখানা আগে থেকে বন্ধ রয়েছে। কিছু কারখানায় শ্রমিকরা অভ্যন্তরীণ কিছু দাবিতে কাজ বন্ধ করে ভেতরে বসে আছে। এমনিতে পরিস্থিতি ভালোই মনে হচ্ছে। বিজিএমইএ-এর সিদ্ধান্ত যেটা হয়েছে শ্রমিকরা এর অনেক কিছুই মেনে নিয়েছে। এখন থেকে নারী-পুরুষ বৈষম্যও থাকবে না। গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর কারণে শ্রমিকরাও কাজে ফিরেছে।

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর জালিস মাহমুদ খান বলেন, পোশাক খাতে সৃষ্ট উদ্ভুত পরিস্থিতিতে আমরা গত কয়েকদিন ধরেই টানা কাজ করে যাচ্ছি। র‍্যাব-৪ এর মোট ১৩টি টহল গাড়ি এখানে রয়েছে। এছাড়া বিজিবি, সেনাবাহিনী ও শিল্প পুলিশ কাজ করছে। আজকে বাইপাইল, ইপিজেড, আশুলিয়া, সাভার, জিরানীসহ পুরো এলাকায় যৌথ বাহিনী কাজ করছে। পরিস্থিতি আজকে অনেকটাই স্বাভাবিক। কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD