1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে: ব্যয় বাড়ছে ৫৪%, খরচ ২৭ হাজার কোটি টাকা ৯ বছর পূর্তিতে মাই কিচেনের মেগা অফার, সব পণ্যে মিলবে আপ-টু ২১% পর্যন্ত ছাড় ধামরাইয়ে ইয়াবাসহ ২ পেশাদার মাদক কারবারি গ্রেপ্তার কয়রায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপন শালিসকারীকে হাতুড়ি দিয়ে হত্যাচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার গজারিয়ায় মাথাভাঙ্গা খালের কচুরিপানা পরিষ্কার করলেন এমপি কামরুজ্জামান রতন মদন পৌরসভায় নিজ অর্থায়ন ২০০ শত কৃষককের মাঝে বিনামূল্যে বীজ ধান বিতরণ গৌরনদীতে আবাসিক মাদ্রাসার কক্ষ থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার কালকিনির রমজানপুরে বিএনপির কার্যালয়ের নামে সড়ক ও জনপদের জমি দখলের অভিযোগ: উচ্ছেদের দাবি শায়েখ আহমদুল্লাহর আমন্ত্রণে আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে প্রতিমন্ত্রী নুরুল হক নুর মানবিক কার্যক্রম, শিক্ষা ও প্রবাসী কল্যাণে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ

আশুলিয়া রিপোর্টার্স ক্লাবে ভাংচুর,লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০৮ বার পড়া হয়েছে

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া এলাকার বসবাসকারী ৭৫ জন সাংবাদিক এর প্রাণের সংগঠন আশুলিয়া রিপোর্টার্স ক্লাবে ভাংচুর লুটপাট ও অগ্নিসংযোগ করে জবর দখল দিয়ে ক্লাবে তালা দেওয়ার ঘটনায় ৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১৫/২০ জনকে আসামি করে ঢাকা সিএমএম আদালতে মামলা দায়ের করেছেন আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক নুর আলম সিদ্দিকী।

তিনি বলেন, আশুলিয়া এলাকায় চাদারাজী ও ক্লাবের শৃঙ্খলা পরিপন্থী কাজের অপরাধে সাধারণ মিটিংয়ের মাধ্যমে অটো মাসুদ , ভাদাইল সরকার বাড়ির ভাড়াটিয়াকে সর্বসম্মতিক্রমে ক্লাব থেকে বহিস্কার করা হয়। এর পর সে এলাকার কয়েকজন বাটপার প্রতারক ও ধান্দাবাজ লোকদের নিয়ে ইন্ডাস্ট্রিয়াল সেন্টারের ৩ তলায় রিপোর্টার্স ক্লাবের নাম ভাঙিয়ে একটি গ্রুপ তৈরি করে প্রতারণা কাজে লিপ্ত রয়েছেন।

সম্প্রতিককালে ৫ আগষ্ট ছাত্র-জনতার আন্দোলনকে কেন্দ্র করে মামলার ২ নং বিবাদী বাবুল খান,ভাদাইল উত্তর পাড়া মোস্তফার বাড়ির ভাড়াটিয়া,৩ নং বিবাদী রিপন মিয়া,৪ নং বিবাদী ভাদাইল পশ্চিম পাড়া আনিসের বাড়ির ভাড়াটিয়াসহ ১৫/২০ জনের একটি সংঘবদ্ধ দলকে সাথে নিয়ে গত ৬ আগষ্ট সন্ধ্যা ৭ ঘটিকার সময় আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের তালা ভেঙে ভিতরে থাকা চেয়ার টেবিল ও আসবাবপত্র একটি স্টিল আলমারি দুই শতাধিক বই ও নগদ ৪০ হাজার টাকা একটি ষ্টিল আলমারি লুট করে নিয়ে যায় এবং কিছু মালামাল ক্লাবের সামনে আগুন ধরিয়ে দেয়। এই ঘটনা নিয়ে স্থানীয় সাংবাদিকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয় । তিনি আরো বলেন ক্লাবের নিরাপত্তার জন্য সাংবাদিকরা ধামসোনা বিএনপির সভাপতি মোখলেছুর রহমান ইলিয়াস শাহী কে ক্লাবে এনে সকল বিষয় অবগত করা হয় তিনি আমাদের ২০ টি চেয়ার ও একটি তালা কিনে দেন। আবার ও দ্বিতীয় দফায় তালা ভেঙে ক্লাব দখল করার পায়তারা করছে।

এব্যাপারে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ কে অবগত করলে তিনি সিএমএম কোর্টে মামলা করতে বলেন পরে গত ১০ সেপ্টেম্বর সিএমএম কোর্টে মামলা দায়ের করলে কোর্ট মামলা টি আমলে নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যাবস্থা নিতে নির্দেশ প্রদান করেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD