1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ মন্ত্রী হওয়ায় ঠাকুরগাঁওয়ে আনন্দের জোয়ার-শহরজুড়ে মিষ্টি বিতরণের হিড়িক আনোয়ারায় ব্যতিক্রমী আয়োজনে মধ্যে দিয়ে শতাধিক শিশু শিক্ষার্থীকে বরণ নাগেশ্বরীতে হত্যা চেষ্টাসহ একাধিক মামলার আসামি আলতাফ হোসেন গ্রেফতার হোমনায় প্রবাসীর স্ত্রী সন্তানসহ তিন জনকে গলাকেটে হত্যা মুন্সীগঞ্জে শর্টগান, গুলিসহ আটক-১ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন বরিশাল -১ জহির উদ্দিন স্বপন তিন যুগ পর পূরণ হলো স্বপ্ন: তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন জহির উদ্দিন স্বপন রাণীশংকৈলে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, চিরকুট ঘিরে রহস্য আনোয়ারায় রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান বুলবুল-এর উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ পাখি শিকার করায় নাগেশ্বরীতে যুবকের এক বছরের কারাদন্ড

জাবি’র সাবেক শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৩৯ বার পড়া হয়েছে
সাভার (ঢাকা) প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা শামীম আহম্মেদকে পিটিয়ে হত্যার দায়ে একই বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী  মাহমুদুল হাসান রায়হানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (২২ সেপ্টেম্বর) সকাল ৯:০৫ টায় গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলার পুলিশ সুপার আহমেদ মুঈদ। এর আগে শনিবার রাতভর অভিযান পরিচালনা করে গাজীপুরের হোতাপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মাহমুদুল হাসান রায়হান জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ৫০ তম আবর্তনের শিক্ষার্থী। এর আগে সাবেক শিক্ষার্থী শামীম মোল্লাকে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ে তাকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার ও পরে মামলা করা হয়।
পুলিশ জানায়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শামীম মোল্লাকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মামলা দায়েরের পর থেকে আসামিরা গা-ঢাকা দেয়। পুলিশও অভিযান অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় গতকাল শনিবার রাতভর অভিযান পরিচালনা করে গাজীপুরের হোতাপাড়া থেকে মাহমুদুল হাসান রায়হানকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা জেলার পুলিশ সুপার আহমেদ মুঈদ বলেন, “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শামীম আহম্মেদ ওরফে শামীম মোল্লাকে পিটিয়ে হত্যার ঘটনায় এজাহার ভুক্ত একজন আসামিকে গত রাতে গ্রেপ্তার করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।
প্রসঙ্গত, গত ১৮ সেপ্টেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জয়বাংলা গেট (প্রান্তিক গেট) এলাকায় সাবেক শিক্ষার্থী শামীম আহম্মেদ ওরফে শামীম মোল্লাকে পিটিয়ে গুরুতর আহত করেন কয়েকজন শিক্ষার্থী। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে উদ্ধার করে প্রক্টর অফিসে নিয়ে গেলে সেখানেও শামীমকে কয়েক দফা মারধর করা হয়। রাতে আশুলিয়া থানা পুলিশ তাকে উদ্ধার করে গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শামীম আশুলিয়ার কাঠগড়া এলাকার ইয়াজ উদ্দিন মোল্লার ছেলে৷ তিনি জাবির ইতিহাস বিভাগের ৩৯ তম আবর্তনের শিক্ষার্থী এবং শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD