1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালের গৌরনদীতে বৃক্ষরোপণ ও ফ্যামিলি কার্ড উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় প্রধানমন্ত্রীর রাইট টক বাংলাদেশের বরিশালের কমিটি সভাপতি নাহিদ সাধারণ সম্পাদক রুমান হাওলাদারকে গৌরনদীতে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি সফল বরিশালে ১৩ জুলাই বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে শুভেচ্ছা তারেক রহমানের বরিশাল আগমন উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছে আলহাজ্ব নুর মোহাম্মদ মুন্সী হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার গোকর্ণ ঘাটে বস্তি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন আওয়ামী লীগ আমলে বেড়িবাঁধের অর্থে ব্যাপক দুর্নীতি: নাহিদ ইসলাম নরসিংদী টানা বর্ষণে জলাবদ্বতা, বিপাকে সাধারণ মানুষ কয়রায় বিষযুক্ত ১৫০ কেজি চিংড়ি মাছ সহ নৌকা জব্দ লাখেরাজ কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তি পরীক্ষায় সাফল্য, বৃত্তি পেল ৫ শিক্ষার্থী

আশুলিয়ায় অধিকাংশ কারখানায় উৎপাদন শুরু

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬৫ বার পড়া হয়েছে

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি :
সাভারের আশুলিয়ায় অধিকাংশ পোশাক কারখানায় উৎপাদন শুরু হয়েছে। তবে বকেয়া বেতনসহ বিভিন্ন দাবিতে আজও রয়েছে ৯টি কারখানা। এছাড়া ৮টিতে সাধারণ ছুটি ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেন।

শিল্প পুলিশ জানায়, আশুলিয়ায় বেশিরভাগ পোশাক কারখানায় শ্রমিকরা দাবি মেনে নিয়েছে। এতে বিজিএমইএ সিন্ধান্ত মোতাবেক অনেক পোশাক কারখানায় উৎপাদন শুরু করেছে। তবে ডিইপিজেডের ভেতরে চারটি পোশাক কারখানা ও জেনারেশন নেক্সট নামে একটি পোশাক কারখানায় বকেয়া বেতনের দাবিতে কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করে। এছাড়া আশুলিয়ার বিভিন্ন এলাকায় অন্তত ৯টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে।

বাংলাদেশ গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইন বিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু বলেন, অধিকাংশ পোশাক কারখানায় শ্রমিকরা উৎপাদনে যোগ দিয়েছেন। তবে বকেয়া বেতনসহ কিছু কারখানায় দাবি নিয়ে সমস্যার সমাধান হয়নি। মালিকপক্ষ ও শ্রমিকপক্ষ আলোচনার মাধ্যমে দ্রুত সমাধানের জন্য যোগাযোগ করা হচ্ছে বলে জানান তিনি।

আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম বলেন, কয়েকটি পোশাক কারখানা বকেয়া বেতন দিতে না পারায় বন্ধ রেখেছে। আবার কয়েকটি পোশাক কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিলেও বকেয়া বেতনের জন্য কর্মবিরতি পালন করছে। ১৭টি পোশাক কারখানার মধ্যে ৯টি পোশাক কারখানা ১৩ (১) ধারায় বন্ধ এবং ৮টি সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। কারখানার সামনে অতিরিক্ত পুলিশ ও সেনা বাহিনীর টহল অব্যাহত রেখেছেন বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD