1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
গৌরনদীতে উদ্বুদ্ধকরণ সভা ও পরিচ্ছন্ন অভিযান আশুলিয়ার সড়কে ব্যাটারিচালিত রিকশার দৌরাত্ম্য, বাড়ছে যানজট ও দুর্ঘটনার শঙ্কা বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি ধামরাইয়ে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে জরিমানা কয়রায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরন কিশোরগঞ্জে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ২ গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ক্ষমতার অপব্যবহার না করতে দলীয় নেতা-কর্মীদের সতর্ক করলেন তথ্যমন্ত্রী ‎গৌরনদীতে তথ্য ও সম্প্রচারমন্ত্রীর উপস্থিতিতে বৃক্ষমেলা উদ্বোধন, বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে চারা-ক্রীড়া সামগ্রী বিতরণ” ধামরাইয়ে গোসল করতে গিয়ে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু বন্যাদুর্গত মানুষের পাশে ছারছীনা দরবার শরীফ, চট্টগ্রাম ও কক্সবাজারে ত্রাণ বিতরণ

হাতীবান্ধায় প্রকাশিত সংবাদের প্রতিবাদে প্রভাষকের সংবাদ সম্মেল

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৭ বার পড়া হয়েছে

লালমনিরহাট প্রতিনিধি :
গত ২২ সেপ্টেম্বর ২০২৪ তারিখে দুটি অনলাইন ভিত্তিক পত্রিকায় ‘হাতীবান্ধায় ব্যবসায়ির টাকা দিতে তাল বাহানা: লিগাল নোটিশ’ শিরোনামে প্রকাশিত সংবাদ দু’টি সম্পূর্ণ ভিত্তিহীন,ষড়যন্ত্রমূলক ও উদ্দেশ্য প্রণোদিত দাবি করে সংবাদ সম্মেলন করেছেন হাতীবান্ধা উপজেলার পারুলিয়া তফশিলী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রভাষক আসাদুল ইসলাম শিপন।

গতকাল (শুক্রবার) সন্ধ্যায় অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে প্রভাষক শিপন দাবি করেন, আমার বিরুদ্ধে লিগাল নোটিশ প্রেরণকারী মোঃ আতিকুল আরিফ ওরফে সোহেল, পিতা: আব্দুল জলিল, গ্রাম সিঙ্গিমারী, উপজেলা : হাতীবান্ধা, জেলা: লালমনিরহাট। তিনি একজন প্রতারক এবং অসাধু ব্যক্তি।

তিনি আরো দাবি করেন, উক্ত লিগ্যাল নোটিশে, এনসিসি ব্যাংকের যে একাউন্ট নাম্বারটি (১৬০২৬১৭২১) আমার বলে দাবি করা হয়েছে, সেটি আসলে কোন ব্যক্তিগত একাউন্ট নাম্বার নয়। ওই নাম্বারটির বিপরীতে কোন একাউন্ট এন সি সি ব্যাংকে নেই। ব্যাংক কর্তৃপক্ষ তা নিশ্চিত করেছেন।

তিনি আরো বলেন, এনসিসি ব্যাংকে আমার কোন একাউন্ট চলমান নেই। যে ব্যাংকে আমার কোন একাউন্ট নেই, সে ব্যাংকের চেক আমার পক্ষে তাকে প্রদান করার কোন প্রশ্নই আসে না। যা একটি অসম্ভব ঘটনা মাত্র। তাই উক্ত লিগাল নোটিশে আমি তাকে, যে চেকটি দিয়েছি মর্মে আতিকুল আরিফ দাবি করেছেন, তা সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা প্রমাণিত হচ্ছে।

এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD