1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে ড্রিমল্যান্ড গেস্ট হাউজে ফের পুলিশের অভিযান, আটক ১৬ দুমকি থানায় এসআই নুরুজ্জামানের বিদায় সংবর্ধনা গৌরনদীতে টরকী বন্দর বহুতল আধুনিক জামে মসজিদের নির্মাণকাজের উদ্বোধন শান্তির প্রত্যাশায় রায়পুরাবাসী, থামছে না আধিপত্যের দ্বন্দ্ব আমতলীতে ৪০৮০ শিশুর অংশগ্রহণে বর্ণাঢ্য জন্মদিন উদযাপন বাল্যবিবাহ, যৌতুক ও নারী-শিশু পাচার রোধে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত নরসিংদী বিশ্ব প্রবীণ নির্যাতন প্রতিরোধ সচেতনতা দিবস উদযাপন আশুলিয়ার বাড়ইপাড়া–পূর্ব দারোগাবাড়ি সংযোগ সড়কে ভয়াবহ জলাবদ্ধতা ধামরাইয়ে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটায় ১১ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ গৌরনদীতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মুন্সীগঞ্জে গজারিয়া ডাকাতির প্রস্তুতিকালে ৬ ডাকাত গ্রেফতার

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ২১৪ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়।

আটককৃতরা হলো,আমিনুল ওরফে অপূর্ব (৩১), মাসুম(৪০), সাকিব(২৩), রাকিব(২৬), সাইফুল(৩০), পিকআপ ভ্যান চালক রুবেল (৩১)। আটককৃতদের মধ্যে রুবেলের বাড়ি পিরোজপুর জেলার কাউখালি উপজেলায়। বাকি পাঁচজনের বাড়ি নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় এলাকায় বলে জানা গেছে।

গজারিয়া থানা সূত্রে জানা যায় (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌণে তিনটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশের ভিটিকান্দি এলাকায় ঢাকাগামী লেনে পিকাআপ ভ্যান দিয়ে রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি করে যানবাহনে ডাকাতির চেষ্টাকালে বিষয়টি পুলিশের নজরে আসে।

থানা পুলিশের একটি গাড়ি ঘটনাস্থলে গেলে ডাকাতদল পিকআপ ভ্যান নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পিছন থেকে ধাওয়া দিয়ে গুনপুর এলাকা থেকে তাদের আটক করে পুলিশ। এসময় তাদের পিকআপ ভ্যান তলাশি করলে কিছু দেশীয় অস্ত্র পাওয়া যায়। এগুলোর মধ্যে ছিল চাপাতি ১টি, বড় চাকু ২টি, ছোট চাকু ১টি ও লোহার পাইপ ১টি, সুইচ গিয়ার ১টি,স্লাইড রেঞ্জ ১টি।

মামলার বাদী থানা পুলিশ এর উপ পরিদর্শক সুজিত সরকার জানান,মহাসড়কে ডাকাতির প্রস্তুতি কালে আটককৃত’রা প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের অপরাধ স্বীকার করেছে।

এ বিষয়ে গজারিয়া থানা পুলিশ এর অফিসার ইনচার্জ মো:মাহাবুবুর রহমান বলেন,এই বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD