1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বার্থী ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে শরীফ সাহাবুব হাসানকে দেখতে চায় এলাকাবাসী ফেসবুকে ফেক আইডি দিয়ে সংগঠিত অপপ্রচার দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি। ‎গৌরনদীতে বোতলজাত তেল ভরতে গিয়ে বাইকে আগুন, বাইকার দগ্ধ পিতার বিরুদ্ধে ৭ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগ ফুলবাড়ীতে রাস্তা ও ড্রেন সংস্কারের দাবিতে মানববন্ধন ডিবি (উত্তর) এর অভিযানে মাদকসহ গ্রেফতার ৪ ধামসোনা ইউনিয়নে মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিতি ইসরাফিল হোসেন ‎গৌরনদী প্রেসক্লাব সভাপতি জহিরকে হত্যার হুমকি: দ্রুত গ্রেপ্তার দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ম্যাচ শুরুর আগেই টাইগার শিবিরে দুঃসংবাদ ধামরাইয়ে সীসা কারখানায় অভিযান: জরিমানা, মেশিন জব্দ, কার্যক্রম বন্ধ

ধামরাইয়ে শিক্ষার্থীদের মাঝে সড়ক নিরাপত্তা কর্মসূচি অনুষ্ঠিত

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ১৬৭ বার পড়া হয়েছে

সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ছাত্র জনতার অঙ্গীকার,নিরাপদ সড়ক হউক সবার”এই পতিপাদ্যকে সামনে রেখে নিরাপদ সড়ক চাই সংগঠনের ধামরাই উপজেলা শাখার উদ্যোগে স্কুলের শিক্ষার্থীদের নিয়ে সড়ক নিরাপত্তা কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার ০৩ অক্টোবর সকাল ১১ টায় ধামরাই পৌর এলাকার ইসলামপুরে আরবান স্কুল এন্ড কলেজে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উক্ত কর্মসূচিতে নিসচা ধামরাই শাখার দপ্তর সম্পাদক আল ফাহাদ পরশ এর সঞ্চালনায় প্রায় ৩০০ শতাধীক শিক্ষার্থীদের মাঝে সড়কের ট্রাফিক আইন ও সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতামূলক বিভিন্ন বক্তব্য রাখেন প্রধান অতিথি সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ(ওসি) মো: আইয়ুব আলী, ট্রাফিক ইনেসপেক্টর বিষন্ব পদ সর্মা, আরবান স্কুলের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম মুবিন,নিসচা সাধারণ সম্পাদক মো: রফিকুল ইসলাম এবং সভাপতি এম.নাহিদ মিয়া।

জানা যায় , আসছে ২২ শে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সারা মাস ব্যাপী বিভিন্ন কর্মসূচির উদ্যোগ নিয়েছে সংগঠনটি। ইতিমধ্যে সপ্তাহব্যাপী ট্রাফিক কর্মসুচিসহ, শিক্ষার্থীদের মাঝে সড়ক নিরাপত্তা কর্মসূচি চলমান রয়েছে। এছাড়াও চালক প্রশিক্ষন, মসজিদের ইমাম প্রশিক্ষন, স্থানীয় থানা পুলিশ সহ হাইওয়ে পুলিশের সাথে মতবিনিময় সভা আয়োজন করা হবে বলে জানিয়েছেন সংগঠনের নেতারা।

এ সময় প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো:সাইফুল ইসলাম মুবিনের সভাপতিত্বে প্রধান আলোচক সংগঠনের সভাপতি এম.নাহিদ মিয়া শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষা শুধু সার্টিফিকেট অর্জন নয় শিক্ষার পাশা পাশি নৈতিকতা থাকতে হবে ,দেশের প্রচলিত আইন সম্পর্কে জ্ঞান থাকতে হবে সভ্য হতে হবে। শিক্ষার পাশা পাশি আমাদের মধ্যে সচেতনতার বিষয়টির সম্পর্কে শিক্ষা আহরণ করতে হবে। আমরা যারা সড়কে চলাচল করি অথবা তোমরা যারা ছাত্র-ছাত্রী রয়েছো প্রত্যেকের নিজ নিজ দায়িত্ব রয়েছে এগুলা যদি আমরা প্রতিনিয়ত সড়কে মেনে চলি তাহলে অধিকাংশ সড়ক দুর্ঘটনা রোধ করা সম্ভব।

এ কর্মশালায় প্রধান অতিথি অফিসার ইনচার্জ মো:আইয়ুব আলী বলেন, বাংলাদেশে নিরাপদ সড়ক প্রয়োজন এটি সর্বপ্রথম চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন দাবি করেন এখন তা দেশের সকলের দাবিতে পরিনত হয়েছে। সুতরাং আমরা পুলিশের চাকরি করি আমাদের যেমন দায়িত্ব রয়েছে দুর্ঘটনা রোধকল্পে শিক্ষার্থীদেরও অনেক করণীয় রয়েছে। তোমরা যারা এখন ছাত্র-ছাত্রী আগামীতে ভালো অবস্থান সৃষ্টি হবে সুতরাং এখন থেকেই নিজেকে আইন মানার প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত। সর্বপরি অনুষ্ঠানের সভাপতির বক্তব্য প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বলেন, বহুদিন থেকেই নিরাপদ সড়ক চাই(নিসচা)ধামরাই শাখার কর্মকাণ্ড গুলো দেখে যাচ্ছি খুবই অসাধারণ। তারা যেভাবে মানুষকে সচেতন করতে সোচ্চার তা সত্যি প্রশংসার দাবিদার।

এ বিষয়ে উপস্থিত পুলিশ ও নিসচা’র নেতৃবৃন্দের প্রতি আহবান জানান ঢাকা আরিচা মহাসড়কের ইসলামপুর এলাকায় বেশ কিছু সমস্যা রয়েছে তার সমাধানের জন্য অনুরোধ জানিয়ে প্রতিষ্ঠানের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস প্রদান করেন তিনি।

এছাড়া শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আহবান করেন সড়কে যেন নিয়ম মেনে চলাচল করা হয় সেই বিষয়ে আরো জোরদার ভুমিকা রাখার চেষ্টা করবে অত্র প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ। পরবর্তীতে সকল শিক্ষার্থীদের মাঝে সড়ক দুর্ঘটনা রোধে করণীয় সম্পর্কে সচেতনতা মুলক লিফলেট বিতরন করা হয়।উক্ত কাজে সার্বিক সহযোগিতা করেন নিসচা ধামরাই শাখার উপ-কমিটির নেতৃবৃন্দ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD