1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় নেট ব্যবসা কেন্দ্র করে অপহরণ ও নির্যাতনের অভিযোগ ফুলবাড়ীতে রাতের আঁধারে ১ হাজার কলা গাছের কলা ধ্বংস, দেড় লক্ষ টাকার ক্ষতির অভিযোগ সানের কাজ করে জীবিকা নির্বাহ করেন ৭৪ বছরের বৃদ্ধ কালীপদ শীল গ্যাস সংকটে ঘোড়াশাল-পলাশ সারকারখার উৎপাদন বন্ধ চেক হাতে নতুন স্বপ্ন: আসমার ভাঙা গোয়ালঘরে আশার আলো জ্বাললেন- ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান বরিশালে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ গৌরনদী পৌর মেয়র হিসাবে উন্নয়নে জহিরের বিকল্প নাই এলাকাবাসী গৌরনদীর বিশিষ্ট সমাজ সেবক মোক্তার হোসেন সরদারের ইন্তেকাল রাণীশংকৈলে খাস জমিতে অবৈধ দোকান উচ্ছেদের দাবি, ইউএনও’র কাছে লিখিত অভিযোগ মুন্সীগঞ্জ প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর

কুড়িগ্রামে রেল কর্মকর্তার অপসারণের দাবীতে মানববন্ধন ও স্বারকলিপি প্রদান

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ২২০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম : বাংলাদেশ রেলওয়ে উত্তরাঞ্চলী বিভাগীয় ব্যবস্থাপক মোঃ আব্দুস সালাম ও সহকারী পরিবহন কর্মকর্তা ফারুকুল ইসলাম মানিকের অপসারণ দাবী করছেন রেল উপদেষ্টার কাছে সাধারণ শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৩ই অক্টোবর) সকাল ১০ঃ০০ঘটিকার দিকে কুড়িগ্রাম রেল স্টেশনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে রেল কর্মকর্তার অপসারণের দাবীতে বিক্ষোভ মিছিল করেন সাধারণ শিক্ষার্থীরা। উক্ত মানব বন্ধনে বক্তব্য রাখেন গন কমিটির নেতা খন্দকার আরিফ। তিনি অভিযোগ করে বলেন বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক আব্দুস সালাম যোগদানের পর থেকে নানা অনিয়ম ও স্বেচ্ছাচারিতায় জড়িয়ে পড়েন। কেউ রেলের সেবা সংক্রান্ত বিষয়ে ফোন দিলে তিনি রিসিভ করেন না এবং সাক্ষাৎ করতে গেলেও দেখা করেন না।

এছাড়াও তিস্তা রুটে রাজারহাট উপজেলার কাশেম বাজার নামক স্থানে ১০ ফিট প্রস্থের একটি ছোট্ট ব্রীজ বেহাল ও ঝুকিপূর্ণ অবস্থায় রয়েছে,যে কোন মহুর্তে দূর্ঘটনা ঘটতে পারে।ব্রীজ টি পুনঃসংস্কারের দাবী জানালেও তিনি কর্ণপাত করেননি।ট্রেনের সিডিউল মোতাবেক সঠিক সময়ে ট্রেন চলাচল করতে না পারায় সাধারণ যাত্রীরা বাসে যাতায়াত করছে ফলে ট্রেনের সেবা দেওয়ার পরেও প্রতিবছর লোকসান গুনতে হচ্ছে।এছাড়াও রেলের নিয়োগ বানিজ্য সহ নানা অনিয়মে জড়িত।

তাই এভাবে চলতে থাকলে এই অদক্ষ ও অযোগ্য লোক দিয়ে রেলওয়ের সেবা পরিচালনা করা সম্ভব না,তাই তদন্ত সাপেক্ষে তার অপসারণ দাবি করছি।

মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,একে মোস্তফা জামান লেলিন,শামসুজ্জামান সুজা প্রমুখ। মানব বন্ধন শেষ করে কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানার মাধ্যমে রেল উপদেষ্টা বরাবর রেল কর্মকর্তা আব্দুস সালাম ও ফারুকুল ইসলাম মানিক মিয়ার অপসারণের দাবীতে লিখিত আবেদন পত্রটি জমা দেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD