1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম :
গণমাধ্যম ও বিনোদন অঙ্গনের বহুমাত্রিক প্রতিভা জয় রাফি আশুলিয়ার ভাদাইলে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ সভা ​জাতীয় পর্যায়ে অনন্য স্বীকৃতি: দেশসেরা শিক্ষিকা হলেন ঠাকুরগাঁওয়ের মালেকা মোকররমা সুন্দরবনে ৪৫০ কেজি কাঁকড়া ও ১৫০ কেজি মাছ সহ ২ জেলে আটক নানা আয়োজনে নরসিংদীতে জুলাই শহীদ দিবস উদযাপন বাউল গানের প্রতি ভালোবাসা থেকে স্বপ্নপূরণ: মুক্তা সরকার ও জুলেখা সরকারের সঙ্গে এক মধুর অধ্যায় বিচ্ছেদ গানের কণ্ঠে শ্রোতাদের হৃদয় জয় করছেন জুলেখা সরকার আমতলীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহিদ দিবস কয়রায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল গংগাচড়ায় ব্রিজ দেবে যাওয়ায় চরম দুর্ভোগ, দ্রুত সংস্কারের দাবিতে এলাকাবাসী

কেরানীগঞ্জে হোটেলে গ্যাস সিলেন্ডার বিস্ফোরণ: নিহত ৪, আহত ১০

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ১৮১ বার পড়া হয়েছে

কেরানীগঞ্জ প্রতিনিধিঃ ঢাকার কেরানীগঞ্জ উপজেলার রোহিতপুর ইউনিয়নের রোহিতপুর বোডিং মার্কেটে একটি হোটেলের গ্যাস সিলেন্ডার বিস্ফোরণে ৪ জন নিহত ও ১০ জন আহত হয়েছে।

শনিবার (০৫ অক্টোবর) সন্ধ্যা ৭.৩০ মিনিটে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। দীর্ঘ সময় পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় আগুন নিভানো সম্ভব হয়।

প্রত্যক্ষদর্শী মো. তৌফিক জানান, রামেরকান্দা বোর্ডিং এ বিরিয়ানির দোকানে হঠাৎ বিকট শব্দে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। মায়েল বিরানির পার্শ্ববর্তী একটি কাবাব এর দোকানের সামনে রাখা সিলিন্ডার নবাবগঞ্জ গামী একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় বিস্ফোরণ হয়ে মুহূর্তেই আগুন ধরে যায়।

এ সময় হোটেলে কর্মরত কর্মচারী মারাত্মক আহত হয়। সিলেন্ডার বিস্ফোরিত হওয়ার শব্দে এলাকায় আতংক ছড়িয়ে পরে। লোকজন ভয়ে এদিক সেদিক ছোটাছুটি করতে থাকে।

কেরানীগঞ্জ উপজেলা ফায়ার স্টেশন মাস্টার কাজল জানান, রোহিতপুর বোডিং মার্কেট এলাকার হোটেলের আগুনে এখন পর্যন্ত ৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এক দোকান থেকে পাশে থাকা আরও কয়েকটি দোকানে আগুন ছড়িয়ে পড়েছে। আমরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছি। তাৎক্ষণিকভাবে তিনি হতাহতদের নাম-পরিচয় জানাতে পারেননি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD