1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে জরিমানা কয়রায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরন কিশোরগঞ্জে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ২ গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ক্ষমতার অপব্যবহার না করতে দলীয় নেতা-কর্মীদের সতর্ক করলেন তথ্যমন্ত্রী ‎গৌরনদীতে তথ্য ও সম্প্রচারমন্ত্রীর উপস্থিতিতে বৃক্ষমেলা উদ্বোধন, বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে চারা-ক্রীড়া সামগ্রী বিতরণ” ধামরাইয়ে গোসল করতে গিয়ে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু বন্যাদুর্গত মানুষের পাশে ছারছীনা দরবার শরীফ, চট্টগ্রাম ও কক্সবাজারে ত্রাণ বিতরণ কয়রায় মিথ্যা অভিযোগ ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন দ্বিতীয় স্ত্রীর বিচ্ছেদ,মাথায় ঋণের বোঝা,জীবনের চরম ট্র্যাজেডিতে আত্মহত্যা করেছে ইউপি সদস্য আনোয়ারায় চায়না ইকোনমিক জোনে বিনিয়োগ ছাড়াবে ১ বিলিয়ন ডলার: অর্থমন্ত্রী

শ্রমিক হকার থাকবে না বেকার পাচারকৃত অর্থ উদ্ধার করে বিনা সুদে পুঁজি নিবো অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ১৮৪ বার পড়া হয়েছে

জুয়েল মিয়া, শরীয়তপুর জেলা প্রতিনিধি : পাচারকৃত অর্থ উদ্ধার করবো, বিনা সুদে পুঁজি নেবো এই প্রতিপাদ্যকে সামনে রেখে অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আ.ব.ম. মোস্তফা আমীনের উদ্যোগ সাড়াদেশে ব্যাপী মহা সমাবেশ ডাকা হয়েছে।

গত রবিবার ০৬ অক্টোবর বিকেলে শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার কাজীর হাট বন্দরে উক্ত সমাবেশটি অনুষ্ঠিত হয়। অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ এর শরীয়তপুর জেলা কমিটির আহ্বায়ক মোসা: হাছিনা বেগমের নেতৃত্ব মহা সমাবেশের আয়োজন করেন। তিনি বলেন কৃষক, শ্রমিক, হকার, বেকার, তথা সকল জণগণের কাছ থেকে সরকারি রাজস্ব ভ্যাট ট্যাক্স আদায় করা লক্ষ কোটি টাকা ক্ষমাতাশ্রিত একটা হায়নার দল, স্বাধীনতার পর থেকেই লুটপাট করে আসছে।

এসময় আরও বক্তব্য রাখেন অহিংস গণঅভ্যুত্থানের শরিয়তপুর জেলার মহাসচিব মো: রাজিব মাহমুদ বলেন অবৈধভাবে দেশের টাকা বিদেশে পাচার করা হয়েছে আমাদের দাবি দেশের টাকা উদ্ধার করে দেশে ফিরিয়ে আনা হবে অসহায় দারিদ্র্য মানুষের মাঝে বিনা সুদে পুঁজি দেওয়া হবে যাতে গরীব অসহায় মানুষ জীবনযাত্রার মান উন্নয়ন হয় এবং সচ্ছলতা ফিরে আসে।

এসময় মহা সমাবেশে আরও অংশ গ্রহন করেন জাজিরা উপজেলার বড় কান্দী ইউনিয়নের আহ্বায়ক মো: রফিক খলিফা। সেনেরচর ইউনিয়ন আহ্বায়ক মো: কোহিনুর মেম্বারসহ সংগঠনের অনন্য সদস্যবৃন্দ

জনকল্যাণে গণতান্ত্রিক রাজনীতি করতে জনসংযোগে করে দাবি আদায়ের নির্দেশনা দেয়। অবৈধ অর্থ উদ্ধার ও গণমুখী বিনিয়োগ জাতীয় সংস্থা দূর্নীতি বিরোধী বিশেষ আইন প্রণয়নের দাবিতে সাড়া দেশের অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ। মফস্বল পর্যায়ে জেলা উপজেলার আহ্বায়ক ও সদস্যবৃন্দরা আগামী ২৫ নভেম্বর সোমবার রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করার আহবান জানান এবং সেই লক্ষ্যে।

অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ এর দাবি বিনা সুদে বিনা জামানতে এক লক্ষ থেকে এক কোটি টাকা পর্যন্ত পুঁজি পেয়ে দারিদ্র্য মুক্তিতে আগ্রহী সর্বস্তরের জনগণকে অবস্থান কর্মসূচিতে অংশ গ্রহনের জন্য আহবান জানালেন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আ.ব.ম. মোস্তফা আমীন এবং কেন্দ্রীয় কমিটির মহাসচিব মো: ভাসার আমীন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD