1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
​জাতীয় পর্যায়ে অনন্য স্বীকৃতি: দেশসেরা শিক্ষিকা হলেন ঠাকুরগাঁওয়ের মালেকা মোকররমা সুন্দরবনে ৪৫০ কেজি কাঁকড়া ও ১৫০ কেজি মাছ সহ ২ জেলে আটক নানা আয়োজনে নরসিংদীতে জুলাই শহীদ দিবস উদযাপন বাউল গানের প্রতি ভালোবাসা থেকে স্বপ্নপূরণ: মুক্তা সরকার ও জুলেখা সরকারের সঙ্গে এক মধুর অধ্যায় বিচ্ছেদ গানের কণ্ঠে শ্রোতাদের হৃদয় জয় করছেন জুলেখা সরকার আমতলীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহিদ দিবস কয়রায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল গংগাচড়ায় ব্রিজ দেবে যাওয়ায় চরম দুর্ভোগ, দ্রুত সংস্কারের দাবিতে এলাকাবাসী গৌরনদীতে ১৬ জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গৌরনদীতে ‘১৬ জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা

সাভার থানা পুকুর থেকে নিখোঁজ শিক্ষার্থীর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ১৬৪ বার পড়া হয়েছে

সাভার (ঢাকা) প্রতিনিধি :
সাভার মডেল থানার পুকুরে সাঁতার শিখতে গিয়ে নিখোঁজ কলেজ ছাত্রের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরী দলের সদস্যরা। নিখোঁজের তিন ঘন্টা পর মঙ্গলবার (৮ই অক্টোবর) বিকাল সাড়ে ৪ টার দিকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। এর আগে দুপুর দেড়টার দিকে সাঁতার শিখতে থানার পুকুরে নামলে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না।

নিহত কলেজ শিক্ষার্থীর নাম আব্দুল্লাহ নেওয়াজ তুষিন (১৯)। সে সাভার পৌর এলাকার সোবহানবাগ মহল্লার নুর ইসলামের ছেলে এবং সাভার সরকারী কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী।

নিহতের সহপাঠীরা জানান, আব্দুল্লাহ নেওয়াজ তুষিন নৌবাহিনীতে চাকরির জন্য সাঁতার শিখতে সাভার থানার পুকুরে আসে। পরে দুপুর দেড়টার দিকে সে মডেল থানার পুকুরে একাই সাঁতার শিখতে নামলে পানিতে তলিয়ে যায়। এসময় থানার ঘাটে থাকা দুই শিশু আব্দুল্লাহকে তলিয়ে যেতে দেখে পুলিকে খবর দেন।

এর আগে মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে সাভার উপজেলা প্রশাসন কর্তৃক মাধ্যমিক শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত বিভিন্ন স্কুলের ছাত্ররা মডেল থানার পুকুরে সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। সবাই সাঁতার প্রতিযোগীতা শেষ করে চলে গেলে দুপুর দেড়টার দিকে আব্দুল্লাহ নেওয়াজ তুষিন ওই পুকুরের সাঁতার কাটতে গিয়ে পুকুরের মাঝামাঝি জায়াগায় পানিতে তলিয়ে যায়।

জানতে চাইলে সাভার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ লিয়াকত আলী জানান, ষষ্ট থেকে ১০ম শ্রেণি পর্যন্ত মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের মঙ্গলবার সাঁতার প্রতিযোগীতা ছিল। দুপুর সাড়ে ১২ টার সময় আমাদের ছেলেদের নিয়ে চলে এলে দেড়টার সময় এ ঘটনা ঘটে। এ ঘটনার সাথে আমাদের কোনো সংশ্লিষ্টতা নেই।

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নুরুল ইসলাম জানান, শিক্ষার্থীদের সাঁতার প্রতিযোগীতা চলাকালীন সময় আমরা সেখানে ছিলাম। আমরা চলে আসার পর ওই ছেলে সাঁতার শিখতে গেলে এ ঘটনা ঘটে। ওই শিক্ষার্থীকে উদ্ধারের জন্য টঙ্গী ফায়ার স্টোশনের ডুবুরী দলের সদস্যদের খবর দেয়া হয়েছে।

এদিকে খবর পেয়ে টঙ্গী ফায়ার স্টেশনের ডুবুরি দলের ইনচার্জ আবু বক্কর সিদ্দিক বলেন, কলেজ শিক্ষার্থী নিখোঁজের খবর পেয়ে ডুবুরি দলের চারজন সদস্য ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান মিজান বলেন, ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে জানা যায়, সাঁতার শেখার জন্য আব্দুল্লাহ একাই এসেছিল। তবে ঘটনাটি আরও তদন্ত করা হবে বলে জানান পুলিশরে এই কর্মকর্তা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD