1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে ড্রিমল্যান্ড গেস্ট হাউজে ফের পুলিশের অভিযান, আটক ১৬ দুমকি থানায় এসআই নুরুজ্জামানের বিদায় সংবর্ধনা গৌরনদীতে টরকী বন্দর বহুতল আধুনিক জামে মসজিদের নির্মাণকাজের উদ্বোধন শান্তির প্রত্যাশায় রায়পুরাবাসী, থামছে না আধিপত্যের দ্বন্দ্ব আমতলীতে ৪০৮০ শিশুর অংশগ্রহণে বর্ণাঢ্য জন্মদিন উদযাপন বাল্যবিবাহ, যৌতুক ও নারী-শিশু পাচার রোধে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত নরসিংদী বিশ্ব প্রবীণ নির্যাতন প্রতিরোধ সচেতনতা দিবস উদযাপন আশুলিয়ার বাড়ইপাড়া–পূর্ব দারোগাবাড়ি সংযোগ সড়কে ভয়াবহ জলাবদ্ধতা ধামরাইয়ে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটায় ১১ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ গৌরনদীতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ড. মাহমুদুর রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা ও রায় প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ১৪৩ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সাংবাদিক ড. মাহমুদুর রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা ও রায় প্রত্যাহারের দাবিতে এ মানববন্ধন করা হয়।

মঙ্গলবার (০৮ অক্টোবর) বেলা সাড়ে ১১ টা থেকে বেলা সাড়ে ১২ টা পর্যন্ত প্রেসক্লাবের সামনের রাস্তায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আমার দেশ পত্রিকা পরিবার ও পাঠক মেলা কর্তৃক আয়োজিত সিরাজদিখান প্রেসক্লাবের সহযোগিতায় এবং সিরাজদিখান প্রেসক্লাবের সভাপতি আমার দেশ পত্রিকার প্রতিনিধি সৈয়দ মাহমুদ হাসান মুকুটের নেতৃত্বে ও সিরাজদিখান প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ মোস্তফার সঞ্চালনায় বক্তারা বলেন অনতিবিলম্বে মাহমুদুর রহমানের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা ও রায় প্রত্যাহারের দাবী জানান।

এ সময় উপস্থিত ছিলেন, বিক্রমপুর টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন এর সভাপতি কাজী নজরুল ইসলাম বাবুল, সিরাজদিখান উপজেলা প্রেসক্লাবের সভাপতি সুব্রত দাস রনক, বিএনপি নেতা ও সমাজ সেবক সৈয়দ আলতাফ হোসেন, বিএনপি নেতা পিয়ার আলী মোল্লা, আব্দুর রহমান রানা, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জাবেদুর রহমান যোবায়ের, সিরাজদিখান ছাত্র সমাজের রাতুল হাসান শান্ত, বিক্রমপুর রক্তদান সংস্থার ইয়ামিন শেখ, যুবদল নেতা বাবুল আহমেদ, উপজেলা শ্রমিক দল সহ সভাপতি নজরুল ইসলাম, ইছাপুরা ইউপি সদস্য মোহাম্মদ হীরা প্রমুখ।

এছাড়া সিরাজদিখান ও শ্রীনগরের সাংবাদিকবৃন্দ, বিএনপি, যুবদল, ছাত্রদল, জামাত, শিবির, ইসলামী আন্দোলন, হেফাজত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র, রক্তদান সংস্থাসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD