1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
‎রাজনৈতিক সৌহার্দ্যের বার্তা: তথ্যমন্ত্রীর সঙ্গে ইলিয়াস মিয়ার সৌজন্য সাক্ষাৎ মদনে হাওরে গরু আনতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা? ধামরাইয়ে গৃহবধূর মরদেহ কবর থেকে উত্তোলন মারমা সম্প্রদায়ে বিরুদ্ধে মিথ্যাচারে প্রতিবাদে খাগড়াছড়িতে সংবাদ সম্মেলন রামিসা হত্যার বিচারের দাবিতে গাজীপুরে মহিলা জামায়াতের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান পার্বতীপুরে মাদকবিরোধী অভিযানে ৩ মাদকসেবী আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড আশুলিয়ায় মৃত মুরগী প্রক্রিয়াজাত করে খাদ্যপণ্য তৈরির অভিযোগ, তথ্য সংগ্রহ করায় সাংবাদিকদের অবরুদ্ধ ‎গৌরনদীতে সড়ক দুর্ঘটনা: নারী ও শিশুসহ একই পরিবারের ৫ জন আহত মদনে পূর্ব শত্রুতার জের বৃদ্ধার দুই পা ভেঙ্গে দিয়ে ‎২ লক্ষ টাকা লুটের প্রধান আসামি গ্রেপ্তার সরকারের স্কুল ফিডিং কার্যক্রম বানচালে ষড়যন্ত্রের অভিযোগ

কানাডা পালানোর সময় বিমানবন্দর থেকে একাধিক মামলার আসামী গ্রেফতার

আজকের প্রতিদিন ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ১৭০ বার পড়া হয়েছে

জুয়েল মিয়া, শরীয়তপুর জেলা প্রতিনিধি :
কানাডা পালানোর সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাশপুর ইউনিয়নের ফারুক হাওলাদারকে আটক করেছেন ইমিগ্রেশন পুলিশ শুক্রবার(১১ অক্টোবর) মধ্য রাতে বিমানবন্দর পুলিশ তাকে আটক করেন শনিবার (১২ অক্টোবর) দুপুরে ইমিগ্রেশন পুলিশ জাজিরা থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন জাজিরা থানার অফিসার ইনচার্জ(ওসি) আল-আমিন।

গত শুক্রবার মধ্যরাতে দেশত্যাগ করার জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গেলে সেখানে তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মানবপাচার ও দমন আইনে মামলা থাকায় তাকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। এরপরে জাজিরা থানায় তার আটকের বিষয়ে অবগত করলে তার বিরুদ্ধে জাজিরা থানায় একাধিক মামলা থাকায় তাকে জাজিরা থানা পুলিশের কাছে সোপর্দ করে ইমিগ্রেশন পুলিশ।

স্থানীয় সূত্রে জানাযায়, শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের স্থানীয় বাসিন্দা ফারুক হাওলাদার তিনি একজন ট্রাভেল এজেন্সির ব্যবসায়ী ও আওয়ামীলীগের রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত ছিলেন এর সুবাদে এলাকায় দলাদলি, হানাহানি ও দঙ্গা বাঁধানোতে সবসময় সক্রিয় ভূমিকা পালন করতেন। তিনি যুবলীগের পদপ্রান্তীর জন্য নিয়মিত দৌড়ঝাঁপ করতেন স্থানীয় সাংসদ ও আওয়ামীলীগের নেতাদের দ্বারেদ্বারে। সর্বশেষ ৫ অগাস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর আত্মগোপনে চলে যান। এরপর কানাডা যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইমিগ্রেশন পুলিশ আটক করেছেন।

জাজিরা থানা সূত্রে জানা যায়, আটককৃত ফারুক হাওলাদারের বিরুদ্ধে হত্যা, বিস্ফোরক, লুটপাট ও মানবপাচারসহ অন্তত ২৫/ ৩০টি মামলা রয়েছে এর মধ্যে কয়েকটি মামলায় অব্যাহতি পেলেও বেশ কিছু মামলায় তিনি পলাতক ছিলেন।

এছাড়াও ফারুক হাওলাদার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যাত্রাবাড়ী থানার রিয়াজুল তালুকদার নামে শ্রমিকদল কর্মী নিহত হওয়ার ঘটনায় ৭২ নাম্বার এজাহারভুক্ত আসামী। সেই মামলায় তিনি পলাতক আসামী ছিলেন।

এ বিষয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আল আমিন বলেন বাংলাদেশ থেকে কানাডা যাওয়ার জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে আটক করেন ইমিগ্রেশন পুলিশ বিমানবন্দর কর্তৃপক্ষ আমাদের অবগত করলে তার বিরুদ্ধে একাধিক মামলা থাকায় আমরা বিমানবন্দর কর্তৃপক্ষ থেকে তাকে হেফাজতে নেই পরে ফারুক হাওলাদারকে নিয়মিত মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD