1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
রাণীশংকৈলে জামায়াতের গণমিছিল ও সমাবেশ গাজীপুরে রোটারি ক্লাব অব ভাওয়ালের বৃক্ষরোপণ কর্মসূচি পুলিশের উপস্থিতিতে অস্ত্র দেখিয়ে হত্যার হুমকির অভিযোগ, জামিনে মুক্ত এসকে শফিক; ফের উত্তপ্ত আশুলিয়া “ওয়ান চাইল্ড, ওয়ান ট্র্রি”র বৃক্ষরোপণ গৌরনদীতে অনিম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শিরোপা রাইজিং স্টারের গৌরনদীতে মাদকবিরোধী আলোচনা ও বৃক্ষরোপণ কর্মসূচি আন্তর্জাতিক মেকআপ ব্যারিস্টার মনির হেসেন মুন্সী ও আন্তর্জাতিক মানের মেক আপ আর্টিস্ট সেলিনা মানির পরিবারের বাংলাদেশে আগমন দৃষ্টিহীন নূরের জীবনে আলোর দিশারী জেলা প্রশাসক ফরিদা বরিশালে পরিত্যক্ত অবস্থায় মিলল দুটি গাঁজা গাছ বিদেশে পাঠিয়ে প্রতারণা, ৫ লাখ ২০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

জাকের পার্টি আঃলীগের ১৪ দলেও ছিলোনা অথবা বিএনপির ১৮ দলেও ছিলোনা

আজকের প্রতিদিন ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
  • ৩১৪ বার পড়া হয়েছে

মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ জাকের পার্টি আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলে ছিলোনা অথবা বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলেও ছিলোনা, জাকের পার্টি জাতীয় রাজনীতিতে ডিসিশেন ফ্যাক্টর। জুলাই বিপ্লবের মাধ্যমে জাতীয় নেতৃত্ব তৈরি এবং সত্যিকারের দেশপ্রেমের দায়বদ্ধতার বোধ সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার।

তিনি বুধবার দুপুরে মুন্সিগঞ্জ শহরে জেলা জাকের পার্টির কার্যালয়ে দেশব্যাপী জাকের পার্টির ইউনিয়ন ভিত্তিক সাংগঠনিক সভা কর্মসূচির অধীনে মুন্সিগঞ্জ জেলার ইউনিয়ন ভিত্তিক সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, দেশের রাজনীতিকে অর্থ উপার্জনের হাতিয়ার হিসেবে পরিনত করা হয়েছিলো। বিত্ত,বৈভব, সম্পদ এবং ক্ষমতা প্রয়োগের হাতিয়ার হিসেবেও পরিনত হয়েছিলো রাজনীতি। এ কারণে দেশের রাজনীতির সূতিকাগার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের রাজনীতি থেকে চিরতরে আগ্রহ সরে যাচ্ছিলো।

একইভাবে দেশের সকল প্রাইভেট বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয় এবং সকল শিক্ষা প্রতিষ্ঠান যেখান থেকে অদম্য-মেধাবী সম্ভাবনাময়,দেশপ্রেমিক ছাত্র নেতৃত্ব তৈরি হবে এবং একটি পক্রিয়ার মধ্য দিয়ে তারা জাতীয় নেতৃত্বে পরিনত হবে সেই ধারাও অপসারণ হয়েছিলো। জুলাই বিপ্লবের মাধ্যমে সেই ধারার অবসান হয়েছে।

মুন্সিগঞ্জ জেলা জাকের পার্টি আয়োজিত সাংগঠনিক সভায় জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক মমরেজ শেখের সভাপতিত্বে পার্টির কেন্দ্রীয় ও বিভাগীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD